ব্রাজিলের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি পেট্টোব্রাসকে বেসরকারীকরণ করতে চান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। পেট্রোলের ম্যল্যবৃদ্ধির জন্য তাঁকে দায়ী করার কারণে এখন পেট্রোব্রাসকে বেসরকারীকরণ করতে চাইছেন তিনি।
এক রেডিও সাক্ষাৎকারে গত বৃহস্পতিবার বলসোনারো বলেন, `এখন আমি পেট্রোব্রাসকে বেসরকারীকরণ করতে চাই। কারণ আমি কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারি না, পেট্রোলের দাম নির্ধারণ করতে পারি না। কিন্তু যখন দাম বেড়ে যায়, তখন আমার দোষ হয়। এ ব্যাপারে অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে দেখব।'
এর আগে গত বুধবার ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েডেস বলসোনারোকে পেট্রোবাসের বেসরকারীকরণের পরামর্শ দেন। তিনি বলেন, সরকার কল্যাণমূলক কর্মসূচির তহবিলের জন্য রাষ্ট্র পরিচালিত কোম্পানিতে তাঁর অংশ বিক্রি করতে পারে।
এটিভা ইনভেস্টমেন্টোসের বিশ্লেষক ইলান আরবেটম্যান বলেন, একটি সম্ভাব্য বেসরকারীকরণ প্রক্রিয়া খুব সাবধানে নেওয়া দরকার। পেট্রোব্রাসকে বেসরকারীকরণের আলোচনার সময় আমাদের সাবধান হওয়া দরকার। কারণ বেসরকারীকরণ একটি বিস্তৃত প্রক্রিয়া এবং এর মধ্যে অনেক অংশীদার জড়িত।
বলসোনারো ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন। সেই সময় গুয়েডেসের বেসরকারীকরণের এজেন্ডা সমর্থন করেছিলেন বলসোনারো। কিন্তু এখন পর্যন্ত সীমিতসংখ্যক রাষ্ট্রীয় কোম্পানি বিক্রি করেছেন তিনি।

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
২ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৬ ঘণ্টা আগে