Ajker Patrika

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু, আহত ২০

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০: ৩৯
ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু, আহত ২০
সিংহিতারাই গ্রামে অবস্থিত ‘বেদান্ত লিমিটেড’-এর বিদ্যুৎকেন্দ্রটির একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। ছবি: পিটিআই

ভারতের ছত্তিশগড়ের শক্তি জেলায় একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। দ্য হিন্দুর প্রতিবেদনে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। কেন্দ্রটিতে আরও বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।

প্রাথমিক তথ্যের বরাতে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, ওইদিন বিকেলে সিংহিতারাই গ্রামে অবস্থিত ‘বেদান্ত লিমিটেড’-এর বিদ্যুৎকেন্দ্রটির একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে।

খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন, এমন আশঙ্কায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের একজন মুখপাত্র বলেন, ‘গত ১৪ এপ্রিল বিকেলে সিংহিতারাই কেন্দ্রে আমাদের সাব-কন্টাক্টর প্রতিষ্ঠান এনজিএসএল-এর অধীনে পরিচালিত একটি বয়লার ইউনিটে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। আমাদের এখনকার প্রধান লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত সবাইকে সর্বোত্তম চিকিৎসা সহায়তা নিশ্চিত করা।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা আহতদের সব ধরনের সহযোগিতা দিচ্ছি এবং চিকিৎসা দল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করা হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন এবং হতাহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

এক বার্তায় তিনি বলেন, ‘ছত্তিশগড়ের শক্তি জেলায় বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা দিচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।’

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘটনাকে ‘অত্যন্ত যন্ত্রণাদায়ক ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু ও আহতের খবর গভীরভাবে শোকাহত করেছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা রইল। জেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং দ্রুতগতিতে উদ্ধারকাজ চলছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

মুখ্যমন্ত্রী আরও আশ্বস্ত করেন, এ ঘটনায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘এই ঘটনায় যাদেরই দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ

নীরবে পেট্রোডলার চুক্তি বাতিল সৌদির, পেট্রোইউয়ানের উত্থান ঠেকাতেই ইরান যুদ্ধ

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

নেত্রকোনার হাওরে পাওয়া লাশের পরিচয় মিলেছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত