
দক্ষিণ আফ্রিকার ‘টেবল মাউন্টেনে’ হাইকিং করার সময় নিখোঁজ হওয়া এক আমেরিকান নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্রুক শেউভরন্ত দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে অবস্থিত একটি এনজিওতে ইন্টার্নশিপ করছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ২০ বছর বয়সী ব্রুক গত শনিবার নিখোঁজ হওয়ার পর তাঁর ব্যবহার করা ট্র্যাকিং অ্যাপটি আপডেট হওয়া বন্ধ করে দিলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ব্রুকের মরদেহটি গত রোববার ‘ডেভিলস পিক’ বা ‘শয়তানের চূড়া’ নামে পরিচিত একটি পাহাড়ি এলাকায় আবিষ্কৃত হয়।
দক্ষিণ আফ্রিকার টেবল মাউন্টেন এবং অন্যান্য জাতীয় উদ্যানগুলো পরিচালনা করা সাউথ আফ্রিকান ন্যাশনাল পার্কস (সানপার্কস) জানিয়েছে, পাহাড়ে ওঠার জন্য ব্রুক শনিবার দুপুরে তাঁর ডেরা থেকে বেরিয়েছিলেন। পরে তাঁর বন্ধুরা তাঁর ট্র্যাকিং অ্যাপে কোনো আপডেট না পেয়ে এবং ফোনে কোনো যোগাযোগ করতে না পেরে পুলিশকে খবর দেয়।
এ অবস্থায় শনিবারই রেঞ্জারদের একটি দ্রুত অনুসন্ধান দল এবং বন্য অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা ব্রুককে উদ্ধারে অভিযান শুরু করে। পরের দিন রোববার একটি হেলিকপ্টারও এই অনুসন্ধানে যোগ দেয়। একপর্যায়ে একটি পাহাড়ের ঢালে ব্রুকের মরদেহটি শনাক্ত করা হয়।
সানপার্কস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রুকের মৃত্যুর কারণ ও ঘটনাস্থলের চারপাশের পরিস্থিতি নিয়ে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মৃত্যুর সম্ভাব্য কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
ব্রুকের মৃত্যুর ঘটনায় একটি ফেসবুক পোস্টে তাঁর বাবা স্টিভ শেউভরন্ত জানিয়েছেন, খবরটি তাঁর পরিবারকে বিধ্বস্ত করেছে। তিনি লিখেছেন, ‘ঈশ্বর আমাকে এবং আমাদের সাহায্য করুন।’
দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ টেবল মাউন্টেন ন্যাশনাল পার্কে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হয় না বলে দাবি করেছে। তবে একটি পৃথক পোস্টে তারা দর্শনার্থীদের একা একা হাইকিং এড়ানোর পরামর্শ দিয়েছে।

ভারতের মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বিজেপি বিধায়ক রামনিবাস শাহের ব্যক্তিগত গাড়ি ধুয়ে দিচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি। এমনই এক ভিডিও ভাইরাল হয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে বিধায়কের সরকারি বাসভবনের বাইরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ব্যবহার করে তাঁর টয়োটা ইনোভা গাড়ি ধুতে দেখা যায়।
৬ মিনিট আগে
ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে এক নতুন অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে একমত হয়েছে। তবে ইরান জানিয়েছে, গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম...
১ ঘণ্টা আগে
নিউইয়র্ক সিটিতে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের প্রধান মোহন ভাগবতকে নিয়ে অনুষ্ঠানের আয়োজনের প্রতি সমর্থন নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। গতকাল মঙ্গলবার তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলমান অভিবাসনবিরোধী কঠোর অভিযানের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র গতকাল মঙ্গলবার জানিয়েছেন, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে...
১ ঘণ্টা আগে