পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসানে ওউত্তারা। সেই সঙ্গে সরকার ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) প্রেসিডেন্টের মুখ্যসচিব আবুদ্রামানে সিসে এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে আকস্মিক ও অপ্রত্যাশিত এ পদক্ষেপের কোনো কারণ উল্লেখ করেনি প্রেসিডেন্টের দপ্তর।
প্রেসিডেন্টের মুখ্যসচিব বলেছেন, ‘বিগত বছরগুলোতে জাতির সেবা করা এবং তাঁদের অঙ্গীকারের জন্য প্রেসিডেন্ট আলাসানে প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি এবং সরকারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের আগে পর্যন্ত সরকারে বর্তমান দায়িত্বপ্রাপ্তরাই অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।
আইভরি কোস্টের প্রেসিডেন্টের নির্বাহী আদেশে সরকারে ব্যাপক ও অপ্রত্যাশিত পরিবর্তন এটিই প্রথম নয়। পশ্চিম আফ্রিকার দেশটির রাজনীতিতে এমন ঘটনা অনেকটা স্বাভাবিকই।
মন্ত্রিসভার আকার ছোট করার জন্য প্রেসিডেন্ট ওউত্তারা মন্ত্রীর সংখ্যা কমানোর পরিকল্পনা ঘোষণা করার পর গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী আচি তাঁর এবং তাঁর সরকারের পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এর এক সপ্তাহ পর প্রধানমন্ত্রীকে পুনর্নিযুক্ত করা হয়।
আইভরি কোস্টে ২০২৫ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ওউত্তারা ২০২০ সালে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা এখনো স্পষ্ট করেননি।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৭ ঘণ্টা আগে