গত ৩০ আগস্ট একটি ক্যু ঘটিয়ে গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গোকে উৎখাত করেন জেনারেল ব্রাইস এনগুয়েমা। একটি বিতর্কিত নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই বঙ্গোর বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দেন এনগুয়েমা। পরে তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
সোমবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহ পেরোনোর আগেই এবার একটি স্বাধীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন এনগুয়েমা। তবে কখন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো তারিখ উল্লেখ করেননি তিনি।
বিতর্কিত প্রেসিডেন্ট বঙ্গোকে উৎখাতের পর গ্যাবনের সাধারণ মানুষ সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে উল্লাস প্রকাশ করেছিল। অনেকেই দেশে সামরিক শাসনকে স্বাগত জানিয়েছিলেন। তবে কেউ কেউ বলছিলেন, এনগুয়েমার শাসনও ৫৫ বছর ধরে চলা বঙ্গো রাজবংশের ধারাবাহিকতা হবে।
আলী বঙ্গোর পিতা ওমর ২০০৯ সালে মারা যাওয়ার আগে ৪১ বছর ক্ষমতায় ছিলেন। পরে তাঁর স্থলাভিষিক্ত হন আলী।
৪৮ বছর বয়সী জেনারেল এনগুয়েমা কর্মজীবনের বেশির ভাগ সময় বঙ্গোর অভ্যন্তরীণ বৃত্তে কাটিয়েছেন। এমনকি তাকে আলী বঙ্গোর চাচাতো ভাই বলেও মনে করা হয়।
সোমবার জেনারেল এনগুয়েমা দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু, ফরাসি রাষ্ট্রনায়ক চার্লস ফে গল এবং ঘানার প্রাক্তন নেতা জেরি রাওলিংসের মতো ব্যক্তিদের নাম উল্লেখ করেন একটি প্রতিবাদী ভাষণ দেন।
নির্বাচনের বিষয়ে লাল আনুষ্ঠানিক পোশাক পরিহিত নতুন রাষ্ট্রপতি বলেন, ‘এই দেশপ্রেমিক পদক্ষেপটি আমাদের স্কুলের বইয়ে শেখানো একটি শিক্ষা হবে।’
তিনি জানান, কয়েক দিনের মধ্যেই একটি নতুন সরকার গঠন করা হবে। এ ছাড়া নতুন নির্বাচনী আইন, একটি নতুন দণ্ডবিধি এবং একটি নতুন সংবিধানের ওপর একটি গণভোট অনুষ্ঠানেরও কথা বলেন তিনি।
জেনারেল এনগুয়েমা নতুন সরকারকে বিলম্ব না করে সব রাজনৈতিক বন্দীর মুক্তির বিষয়ে ভাবতে নির্দেশ দিয়েছেন।
এনগুয়েমার ভাষণের সময় ক্ষমতাচ্যুত সরকারের প্রাক্তন মন্ত্রীরাও উপস্থিত হয়েছিলেন। তবে জান্তা সরকারের প্রতি আস্থা রাখা মানুষের ভিড়ে তারা সেখানে টিকতে পারেননি।
বিরোধীরা বোঙ্গোকে ক্ষমতা থেকে অপসারণ করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি দেশে বেসামরিক শাসন দ্রুত ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন তাঁরা।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৭ ঘণ্টা আগে