
দক্ষিণ আফ্রিকায় করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের আরও দুটি সাবভ্যারিয়েন্ট পাওয়ার দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের বিএ.২ সাবভ্যারিয়েন্টটি বর্তমানে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করছে। বর্তমানে করোনা রোগীদের ৯৪ শতাংশই বিএ.২ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত।
কিন্তু এখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওমিক্রনের দুটি নতুন সাবভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দক্ষিণ আফ্রিকায় পাওয়া এই সাবভ্যারিয়েন্ট দুটি হলো বিএ.৪ ও বিএ.৫।
দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের (সিইআরআই) পরিচালক তুলিও ডি অলিভিয়েরা জানান, বিএ.৪ ও বিএ.৫-এর স্পাইক প্রোফাইল বিএ.২-এর মতো। তিনি নতুন সাবভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়ে একটি টুইটার শেয়ার করেছেন।
অলিভিয়েরা বলেছেন, এই নতুন সাবভ্যারিয়েন্টগুলোর মধ্যে একটি স্পাইক প্রোটিন করোনাভাইরাসের ডেলটা, কাপ্পা এবং এপসিলন ধরনগুলোতেও উপস্থিত ছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাবভ্যারিয়েন্ট বিএ.৪ ও বিএ.৫ ট্র্যাক করা শুরু হয়েছে। এই সাবভ্যারিয়েন্টগুলোর অতিরিক্ত মিউটেশনগুলো প্রতিরোধক্ষমতা ভাঙতে পারবে কি না, তা বোঝার জন্য আরও বিশ্লেষণ করা দরকার।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা গত সপ্তাহে জানায়, ১০ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, বতসোয়ানা, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে বিএ.৪ সাবভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তবে বিএ.৫ সাবভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে।
তবে গতকাল সোমবার বতসোয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে বিএ.৪ ও বিএ.৫-এ সংক্রমিত চারজন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের বয়স ৩০ থেকে ৫০ বছর। আক্রান্তরা করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। তাঁদের মধ্যে হালকা উপসর্গ দেখা গেছে।
অলিভিয়েরা জানান, এই সাবভ্যারিয়েন্টগুলোতে আতঙ্কের কোনো কারণ নেই। কারণ দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ, হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনো বড় ঘটনা ঘটেনি।

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
২ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৫ ঘণ্টা আগে