ঈদুল ফিতর উপলক্ষে ২৯ জেলবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মরক্কোর বাদশা ষষ্ঠ মুহাম্মদ। এই বন্দীরা সন্ত্রাসবাদ কিংবা উগ্রবাদের দায়ে দোষী সাব্যস্ত হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছিলেন। মরক্কোর বিচার মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
গতকাল রোববার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জাতি ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আদর্শ সংশোধন এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদ থেকে সরে আসার প্রতিশ্রুতি প্রদান সাপেক্ষে এই বন্দীদের ক্ষমা করা হয়েছে। ক্ষমা পাওয়া বন্দীদের মধ্যে ২৩ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকিদের সাজা কমানো হয়েছে।
তবে কত দিন সাজা কমানো হয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি মরক্কোর সরকারি বিবৃতিতে।মরক্কোর বিভিন্ন কারাগারে উগ্রপন্থার দায়ে ৯৫৮ জন বন্দী
সাজা ভোগ করছেন। এদের মধ্যে ২৯ জনকে ক্ষমা করা হলো। উত্তর আফ্রিকার দেশ মরক্কো ২০১৭ সাল থেকে ‘মৌসালাহা’ নামে একটি কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত বন্দীদের সাজা কমানো অথবা মুক্তিদানের সুযোগ পান দেশটির বাদশাহ।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে মরক্কোর নিরাপত্তা বাহিনী ২ হাজারেরও বেশি চরমপন্থী সেল ভেঙে দিয়েছে এবং সাড়ে তিন হাজারেরও বেশি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। ২০০৩ সালে দেশটির অর্থনৈতিক রাজধানী কাসাব্লাংকায় পাঁচটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে এবং এতে ৩৩ জন নিহত হয়েছিলেন। এরপর থেকে সরকার সন্ত্রাসবাদ প্রতিরোধে কঠোর হয়। তারপরও ২০১৮ সালে হাই এটলাস পর্বতে হাইকিং ট্রিপের সময় দায়েশ গোষ্ঠীর সন্ত্রাসীরা দুই স্ক্যান্ডিনেভিয়ান পর্যটনকে হত্যা করেছিল।

১৯৭৬ সালের ঐতিহাসিক এন্টেবে বিমানবন্দর জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি সেনা কমান্ডার ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ভাই ইয়োনাতান নেতানিয়াহুর একটি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেছে উগান্ডা। এন্টেবে সামরিক অভিযানের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী কামপালা থেকে প্রায়...
১ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার ১৪ নম্বর ইস্ট বে সংসদীয় আসনের এই বিশেষ নির্বাচনে আয়েশা ওয়াহাব তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত এপ্রিলে ওই আসনের তৎকালীন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল পদত্যাগ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
বাড়ির কাজ করে না আনায় ছয় বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার পর স্কুলেই লুটিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়। ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাঁদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশ
৫ ঘণ্টা আগে