
লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমা বিশ্বের নেতারা অনেক বড় ভুল করেছেন। তাঁকে হত্যা করার মধ্য দিয়ে আরও গুরুতর ভুল করেছেন তাঁরা। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি। তাঁর মতে, গাদ্দাফির হত্যাকাণ্ড দেশটিতে কয়েক বছর ধরে চলমান সংঘাতের সূচনা করেছে। ইতালির সংবাদ সংস্থা আনসা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বুধবার ইতালির তাসক্যানিতে এক অনুষ্ঠানে আলোচনাকালে আন্তোনিও তাজানি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘লিবিয়ার সমস্যার শুরুই হয়েছে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে হত্যা করার কারণে। তাঁর মৃত্যুর পর যারা লিবিয়ার ক্ষমতায় এসেছেন, তাঁদের চেয়ে তিনি অনেক বেশি ভালো ছিলেন।’
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গাদ্দাফিকে হত্যা করতে দেওয়া ছিল পশ্চিমাদের গুরুতর ভুল। তিনি হয়তো গণতন্ত্রের ধারকবাহক ছিলেন না, কিন্তু তিনি মারা যাওয়ার পরপরই লিবিয়া ও আফ্রিকায় অস্থিতিশীলতা শুরু হয়েছে।’ তিনি জানান, রোম আফ্রিকার দেশগুলোর নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে অভিবাসীদের স্রোত বন্ধ করা যায় এবং পরিস্থিতি আরও স্থিতিশীল করে তোলা যায়।
ন্যাটো বাহিনী যখন লিবিয়াজুড়ে ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠায় বোমাবর্ষণ করছিল, সে সময়ে অর্থাৎ ২০১১ সালের বিরোধীদের হাতে ধরা পড়েন মুয়াম্মার গাদ্দাফি। পরে তাঁকে বিরোধীরা নির্মমভাবে হত্যা করে।
কিন্তু মুয়াম্মার গাদ্দাফির শাসন অবসানের লক্ষ্যে পশ্চিমা বিশ্বের চালিত অভিযানের ফলে লিবিয়া মূলত দুটি গোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্বে পড়ে যায়। এমনকি দুটি গোষ্ঠী লিবিয়ার পৃথক দুই অংশ নিয়ন্ত্রণ করতে থাকে। সেই থেকেই দেশটিতে লড়াই চলছে। এর মধ্যে জাতিসংঘের প্রচেষ্টায় জাতীয় ঐকমত্যের সরকার গঠিত হলেও তা সারা দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হয়।

ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। ওই মানচিত্রে হরমুজ প্রণালি ও এর আশপাশের ২২ হাজার বর্গকিলোমিটারের বেশি (৮,৮০০ বর্গমাইল) সামুদ্রিক এলাকাকে ‘ইরানি সশস্ত্র বাহিনীর ওভারসাইট’ বা সামরিক নজরদারির আওতাভুক্ত এলাকা হিসেবে দাবি করা হয়েছে।
২১ মিনিট আগে
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে আল-বদর সংগঠনের শীর্ষ অপারেশনাল কমান্ডার আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ভারতীয় নিরাপত্তা সংস্থার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা এই জঙ্গিনেতা জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনার অন্যতম মূল সংগঠক ছিলেন বলে...
২ ঘণ্টা আগে
এদিকে নিজ দেশের গোয়েন্দা সূত্রের তথ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন, মার্কিন-ইসরায়েলি হামলায় দীর্ঘ মেয়াদে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে গেছে। কিন্তু তাঁর দেশের গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা।
২ ঘণ্টা আগে
২০০৯ সালের ১ জুন রাতে ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল এয়ারবাস এ-৩৩০ মডেলের একটি যাত্রীবাহী বিমান। কিন্তু বিমানটি মাঝ-আকাশে ঝড়ের কবলে পড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৮ হাজার ফুট উঁচুতে থাকা অবস্থায় বিমানটির গতি পরিমাপক যন্ত্র বরফে জমে...
৩ ঘণ্টা আগে