গত ফেব্রুয়ারিতে নজিরবিহীন দাবদাহে পুড়েছে আফ্রিকার পশ্চিমাঞ্চল। এবার চরম দাবদাহের আশঙ্কায় আফ্রিকার উত্তরাঞ্চলের দেশ দক্ষিণ সুদানে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। চরম দাবদাহ দুই সপ্তাহ স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে অভিভাবকদের সব শিশুকে ঘরের ভেতরে রাখার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, সতর্কতার সময়কালে কোনো স্কুল খোলা পাওয়া গেলে এটির নিবন্ধন প্রত্যাহার করা হবে।
তবে স্কুলগুলো কত দিন পর্যন্ত বন্ধ রাখা হবে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মন্ত্রণালয়গুলো বলে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং সেই অনুযায়ী জনগণকে অবহিত করবে।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী জুবার বাসিন্দা পিটার গারাং বলেন, প্রত্যেকটি স্কুলেই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষ ঝুঁকির মুখে রয়েছে দক্ষিণ সুদান। দেশটিতে তাপপ্রবাহ সাধারণ ঘটনা হয়ে উঠলেও, তাপমাত্রা সহজে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি। খরা ও বন্যার কারণে গৃহযুদ্ধে জর্জরিত উত্তর-পূর্ব আফ্রিকার এ দেশটিতে জীবন ধারণ বেশ কঠিন হয়ে উঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনই ‘হাল ছেড়ে দেবে কি না’ তিনি জানেন না। তবে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরান ‘খুব বাজে অবস্থার’ মধ্যে রয়েছে। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।
২৮ মিনিট আগে
উগান্ডার ঐতিহ্যবাহী তোরো রাজ্যের নতুন রাজা হিসেবে মুকুট পরেছেন ৫৬ বছর বয়সী এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংবাদ পাঠ ও উপস্থাপক হিসেবে কাজ করা কিজানাঙ্গোমা এখন ‘রাজা এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা নেয়াবোঙ্গো ১ম’ নামে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছে
১ ঘণ্টা আগে
মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন ফাতিমা জাহরা এল মানসুরি। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তাঁর দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি আসন পাওয়ার পর রাজা ষষ্ঠ মোহাম্মদ তাঁকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারে একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর পরিদর্শনের সময় নারী কর্মীদের দৃষ্টিসীমার বাইরে রাখার বিতর্কিত নির্দেশনার জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্মৃতিস্তম্ভটির পরিচালনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।
২ ঘণ্টা আগে