মালি সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৭ নাইজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি দল বনি এবং তোরোদির মধ্যে টহল দিচ্ছিল। এ সময় সন্ত্রাসী হামলার শিকার হয় তারা। এতে কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। তাদের রাজধানী নায়ামির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির এক সেনা সদস্য বলেন, তাদের ফেরার পথে ১০০ জনের বেশি সন্ত্রাসী তাদের অনুসরণ করছিল। তাঁদের প্রতিরোধ করা হয়েছে।
গত দশ বছর ধরে মালি, বুরকিনা ফাসোর উত্তর এবং নাইজারের পশ্চিমাঞ্চল মিলিত স্থানে সংঘাত লেগেই আছে। এই সাহেল অঞ্চল আল-কায়েদা এবং আইএসআইএলের সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান মামলার সাক্ষ্য গ্রহণে আজ বুধবার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অধিকৃত জেরুজালেমের একটি জেলা আদালতে শুনানির মধ্যেই নিরাপত্তা-সংক্রান্ত আলোচনার অজুহাতে আদালতের এজলাস ত্যাগ করেন তিনি। এর আগে শুনানি পিছিয়ে দেওয়ার তাঁর আবেদন আদালত নাকচ করে দেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের কর্মকর্তাদের ইরানের বিরুদ্ধে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে এমনটি জানিয়েছেন কর্মকর্তারা। এই পদক্ষেপের লক্ষ্য ইরানি রেজিমের অর্থভান্ডারকে আঘাত করা...
৫ ঘণ্টা আগে
ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ আছে এমন দেশ সম্ভবত একটাই। তবে সেটি ব্রিটেন নয়, বরং ইসরায়েল। সম্প্রতি ফাঁস হওয়া মন্তব্যে তিনি এমনটাই দাবি করেছেন। এ মন্তব্য এমন এক সময় সামনে এল, যখন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বড় আকারে যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল। মূল সংকট তেল নিয়ে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অভিযোগ জোরালো হচ্ছে তা হলো মেঘ চুরির অভিযোগ। আর এই ‘মেঘ চুরি’ নিয়ে মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ উত্তাল হয়ে আছে।
৬ ঘণ্টা আগে