আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সেনাপ্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আজ সোমবার শপথ গ্রহণের পর দেওয়া এক ভাষণে ‘অবাধ ও স্বচ্ছ’ নির্বাচনের পর বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির এই সামরিক কর্মকর্তা।
তবে কবে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তা জানাননি তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে, গত বুধবার অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেন ব্রাইস ওলিগুই এনগুয়েমা। দেশটির বিতর্কিত নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই প্রেসিডেন্ট বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেন তিনি।
অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ায় দেশটির হাজার হাজার বেসামরিক নাগরিক রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। এ ছাড়া সেনাপ্রধান ব্রাইস ওলিগুই এনগুয়েমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেন তারা।
তবে দেশটির অনেক নাগরিক জেনারেল এনগুয়েমার ক্ষমতা গ্রহণকে বঙ্গোর ৫৫ বছরের বংশীয় পরম্পরার শাসনব্যবস্থার মতোই হবে বলে মন্তব্য করেছেন।
আলী বঙ্গোর বাবা ওমর গ্যাবনের ক্ষমতায় ছিলেন প্রায় ৪১ বছর। ২০০৯ সালে মারা যান তিনি। তার মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন আলী বঙ্গো।
দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা তার কর্মজীবনের বেশিরভাগ সময়ই বঙ্গোর ঘনিষ্ঠ বৃত্তে কাটিয়েছেন। এমনকি দেশটিতে অনেকেই তাকে আলী বঙ্গোর চাচাতো ভাই বলেও মনে করেন।
সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী লিব্রেভিলের প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে দেশটির সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রীরাও হাজির হয়েছিলেন।
পশ্চিম ও মধ্য আফ্রিকাজুড়ে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ঘটনা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত বুধবার গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গোকে হটিয়ে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েছে।
অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়নে (এইউ) গ্যাবনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। জাতিসংঘ, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ গ্যাবনে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের নিন্দা জানিয়েছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৭ ঘণ্টা আগে