বিশ্বব্যাপী নারীর স্বাস্থ্যঝুঁকির বড় কারণ স্তন ক্যানসার। তবে সচেতন জীবনযাপন এবং কিছু অভ্যাস বদলাতে পারলে এই ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব। এ জন্য যা করবেন—
নিয়মিত শরীরচর্চা করা
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা কিংবা হালকা ব্যায়াম স্তন ক্যানসারের ঝুঁকি কমায়।
ওজন নিয়ন্ত্রণে রাখা
অতিরিক্ত ওজন বা স্থূলতা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। ওজন ঠিক রাখলে শুধু ব্রেস্ট ক্যানসার নয়, বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত থাকা যায়।
পুষ্টিকর খাবার খাওয়া
সবুজ শাকসবজি, বেরিজাতীয় ফল, পূর্ণ শস্য, বাদাম, ওমেগা-৩ সমৃদ্ধ মাছ এবং অলিভ অয়েল খাওয়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করতে হবে। অন্যদিকে প্রক্রিয়াজাত মাংস, অতিরিক্ত চিনি এবং অতি প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।
ধূমপান বন্ধ করা
ধূমপান স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে দীর্ঘদিন ধূমপান করলে।
মদ্যপান এড়িয়ে চলা
যত বেশি অ্যালকোহল, তত বেশি ক্যানসার ঝুঁকি। এমনকি দিনে এক গ্লাস অ্যালকোহলও ক্ষতিকর হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গবেষণা।
শিশুকে বুকের দুধ খাওয়ানো
শিশুকে বুকের দুধ খাওয়ালে শরীরে কিছু হরমোনগত ও রোগ প্রতিরোধক্ষমতার পরিবর্তন হয়, যা স্তন ক্যানসার প্রতিরোধে সহায়ক।
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ও হরমোন থেরাপি নিয়ে সাবধান থাকা
জন্মনিয়ন্ত্রণ পিল বা মেনোপজ হরমোন থেরাপি কিছু ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তবে এটি নির্ভর করে বিভিন্ন ওষুধের ধরন, কত দিন ব্যবহার করছেন এবং ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকির ওপর।
সূত্র: হেলথ লাইন

দেশে ডেঙ্গুর পাশাপাশি হামের উপসর্গে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২০ জন।
১২ ঘণ্টা আগে
ডব্লিউএইচও জানায়, বিশ্বের ২৬টি দেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যানসার। এসব দেশের অধিকাংশই সাব-সাহারান আফ্রিকা এবং দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেলানেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে অবস্থিত।
১৮ ঘণ্টা আগে
মানসিক স্বাস্থ্যসেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন কমিউনিটি মেন্টাল হেলথ প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ২০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হলেও ধাপে ধাপে দেশের ৫০০টি উপজেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
১ দিন আগে