ঠান্ডা বা অ্যালার্জিতে নাক বন্ধ হয়ে গেলে দ্রুত আরাম পেতে আমরা অনেকে নাজাল ডিকনজেস্ট্যান্ট স্প্রে ব্যবহার করি। প্রথম দিকে এটি জাদুকরি কাজ করলেও, দীর্ঘদিন অতিরিক্ত ব্যবহারে দেখা দেয় মারাত্মক বিপর্যয়। এসব স্প্রে নাকের ফুলে যাওয়া রক্তনালিগুলোকে দ্রুত সংকুচিত করে শ্বাসপ্রশ্বাস সহজ করে। কিন্তু একটানা ৩ থেকে ৫ দিনের বেশি ব্যবহার করলে রক্তনালিগুলো আর ওষুধে সাড়া দেয় না। ফলে ওষুধের প্রভাব শেষ হওয়া মাত্রই নাক আগের চেয়ে বেশি বন্ধ হয়ে যায়। এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় রাইনাইটিস মেডিকামেন্টোসা। সাময়িক স্বস্তির জন্য রোগী বারবার স্প্রে দিতে থাকলে এবং এটি ক্ষতিকর অভ্যাসে পরিণত হলে রাইনাইটিস মেডিকামেন্টোসা হয়।
সূত্র: মায়ো ক্লিনিক, ওয়েব মেড

চোখ দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্য, প্রিয়জনের মুখ এবং জীবনের অসংখ্য স্মরণীয় মুহূর্ত দেখি। অথচ দৈনন্দিন ব্যস্ততায় চোখের যত্ন অনেক সময় অবহেলিত হয়। গতকাল ছিল বিশ্ব দৃষ্টি দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘আপনার চোখকে ভালোবাসুন’। চোখের জন্য যা করতে পারেন—
১ ঘণ্টা আগে
মানসিক চাপের বিপরীতে শরীর ও মন শান্ত করার প্রক্রিয়া হলো রিল্যাক্সেশন রেসপন্স। এটি শুরু হলে হৃৎস্পন্দন ও শ্বাসের গতি ধীর হয়, অক্সিজেনের ব্যবহার কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট চারটি কৌশলের যেকোনো একটি চর্চা করে এই অবস্থা অর্জন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
শরীরে কোথাও ধারালো কিছুর আঘাত পেলে আমরা স্বাভাবিকভাবে সেই বস্তু দূরে সরিয়ে দিই, বা নিজে সেখান থেকে সরে আসি। কিন্তু সেই ব্যথা যদি শরীরের ভেতরে স্থায়ীভাবে থেকে যায়? দিনের পর দিন, বছরের পর বছর তীক্ষ্ণ ব্যথা নিয়েই যদি চলতে হয়, তাহলে কেমন হয় সেই জীবন।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯ হাজার ৩৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৭৭৬ জন।
১৩ ঘণ্টা আগে