বর্তমানে সাধারণত ক্যানসারের চিকিৎসায় লম্বা সময় ব্যয় হয়। তবে ইংল্যান্ডের বিজ্ঞানীরা এমন একটি টিকা আবিষ্কার করেছেন যা দিয়ে মাত্র ৭ মিনিট ব্যয় করে ক্যানসারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ (এনএইচএস) এই টিকার ব্যবহার শুরু করতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইংল্যান্ডের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি অথোরিটি এজেন্সি (এমএইচআরএ) টিকাটির অনুমোদন দিয়েছে। বিশ্বে প্রথমবারের মতো ইংল্যান্ডই এই টিকা চালু করতে যাচ্ছে। এনএইচএস আশা করছে, এই টিকার মাধ্যমে বছরে শত শত রোগীর চিকিৎসা করা সম্ভব হবে এবং ক্যানসারের চিকিৎসার সময় তিন চতুর্থাংশ কমিয়ে আনা যাবে।
সাধারণত ক্যানসারের চিকিৎসায় অ্যাটেজোলিজুমাব নামে একটি অ্যান্টিবডি আইভি ড্রিপ বা শিরার মধ্য দিয়ে রোগীর দেহে দীর্ঘ সময় ধরে পরিচালনা করা হয়। কিন্তু বর্তমানে সেই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে মাত্র ৭ মিনিটেই ইনজেকশনের মাধ্যমে দেওয়া সম্ভব হবে। অ্যাটেজোলিজুমাব বাজারে টিসেন্ট্রিক নামেও পরিচিত। এটি ফুসফুস, স্তন, লিভার এবং মূত্রথলির ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ইংল্যান্ডে প্রতিবছর ৩ হাজার ৬০০ রোগীকে এই প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া হয়।
নতুন এই টিকা আবিষ্কারের ফলে ক্যানসার চিকিৎসায় এখন আর খুব বেশি সময় লাগবে না, রোগীদের খুব বেশি কষ্টও হবে না। সাধারণ শিরার মাধ্যমে অ্যাটেজোলিজুমাব গ্রহণের প্রক্রিয়ায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লাগে কিন্তু এই টিকায় সেই সময় মাত্র ৭ মিনিটে নামিয়ে আনা সম্ভব হবে।
তবে যারা অ্যাটেজোলিজুমাবের পাশাপাশি কেমোথেরাপিও নেন, তাদের ক্ষেত্রে এই টিকার ব্যবহার এখনই করা সম্ভব হবে না। তাদের শিরার মাধ্যমেই দীর্ঘ সময় ধরে এই ওষুধ নিতে হবে। এই ওষুধটি সাধারণত চেকপয়েন্ট ইনহিবিটর বা একটি প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। যা দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকরী করে করে ক্যানসার কোষ খুঁজে বের করে সেগুলোকে মেরে ফেলতে সহায়তা করে।
এনএইচএস-এর ক্যানসার বিভাগের পরিচালক পিটার জনসন বলেছেন, ‘এই পদক্ষেপটি তুলে ধরেছে যে কীভাবে উদ্ভাবনী স্বাস্থ্য পরিষেবা রোগীদের জন্য সবচেয়ে উন্নত ক্যানসারের চিকিৎসা নিশ্চিত করছে।’ তিনি বলেন, ‘বিশ্বে প্রথমবারের মতো এই টিকা প্রবর্তনের অর্থ হলো শত শত রোগীকে হাসপাতালে আরও কম সময় ব্যয় করতে হবে।’ তাঁর মতে, এই টিকা ক্যানসার চিকিৎসায় গুণগত পার্থক্য তৈরি করবে।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
১৯ মিনিট আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে