
বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য করতে কানাডার টরন্টোতে ১৯ নভেম্বর শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘ই-মেন্টাল হেলথ ইন্টারন্যাশনাল কংগ্রেস ২০২৫’। এ উপলক্ষে ওয়েস্টিন হারবার ক্যাসল কনফারেন্স সেন্টারের হলে উপস্থিত হয়েছেন বিশ্বের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবকেরা।
এবারের মূল আলোচনায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা কীভাবে মানুষের দৈনন্দিন জীবনের আরও কাছে পৌঁছে যেতে পারে। ইএমএইচআইসি-এর প্রধান নির্বাহী আনিল থাপালিয়াল বলেন, ‘প্রযুক্তি এখন শুধু সরঞ্জাম নয়, এটা মানুষের মনের সঙ্গী হয়ে উঠছে।’
এই বৈশ্বিক আয়োজনে অংশ নিয়েছেন কানাডাপ্রবাসী বাংলাদেশি বংশদ্ভুত চিকিৎসক ও উদ্যোক্তা ডা. ফাহিমা মুস্তানযিদ। তিনি ক্রিয়েটিভ থিংকিং স্কুল ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা। এ কংগ্রেসে তিনি উপস্থাপন করবেন তাঁর তৈরি ‘সিঙ্গেল প্যারেন্টিং অ্যাপ’-এর ধারণা। অ্যাপটি একক অভিভাবকদের সন্তানদের কগনেটিভ ডেভেলপমেন্ট ও আবেগীয় স্থিতিশীলতা বাড়াতে এআই-চালিত কোচিং আর গেমিফাইড বন্ধন মজবুতকরণ কার্যক্রম নিয়ে কাজ করে।
ডা. ফাহিমা বলেন, ‘বিশ্বে ৩২ কোটির বেশি শিশু একজন অভিভাবকের কাছে বড় হচ্ছে। তাদের মধ্যে বিষণ্নতা, উদ্বেগ আর আত্মবিশ্বাসের ঘাটতি অনেক বেশি। আমি চাই, আমার অ্যাপটা তাদের পাশে দাঁড়াক। যেন কেউ একা না থাকে।’

সম্মেলনে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের মনোরোগ বিশেষজ্ঞ ড. স্টিভেন পার্কার, অস্ট্রেলিয়ার অধ্যাপক এমা লারসন, নিউজিল্যান্ডের ড. পিটার হ্যামিলটন এবং যুক্তরাজ্যের ডিজিটাল মেন্টাল হেলথ গবেষক প্রফেসর অ্যান্ড্রু গ্রিনশ’। তাঁরা আলোচনা করছেন এআই থেরাপি, ভার্চুয়াল রিয়েলিটি কাউন্সেলিং, চ্যাটবটভিত্তিক সহায়তা এবং নিম্ন আয়ের দেশে সাশ্রয়ী মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছানোর উপায় নিয়ে।
আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলন থেকে গড়ে উঠবে একটি বিশ্বব্যাপী মেন্টাল হেলথ অ্যালায়েন্স। যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্তত অর্ধেক মানুষের কাছে ডিজিটাল মাধ্যমে প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
বৈশ্বিক মঞ্চে দাঁড়িয়ে নিজের উদ্ভাবন তুলে ধরতে পেরে ডা. ফাহিমার অনুভূতি, ‘বাংলাদেশের মেয়ে হয়ে আজ বিশ্বের এত বড় মঞ্চে দাঁড়িয়ে নিজের কাজ উপস্থাপন করছি। এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। আমি চাই, আমাদের দেশের তরুণেরাও বিশ্বাস করুক—স্বপ্ন দেখলে তা সত্যি হয়।’

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পিআরও মাহমুদুল হাসান আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর ঈদের ছুটিতে রোগীদের সেবা অটুট রাখতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, জরুরি অস্ত্রোপচার এবং পরীক্ষাগার চালু রাখাসহ ১৬টি নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান পাঠানো চিঠিতে বেসরকারি হাসপাতালেও জরুরি সেবা..
৩ দিন আগে
দীর্ঘায়ু লাভের আশায় বর্তমানে একদল মানুষ এমন কিছু ওষুধের দিকে ঝুঁকছেন, যা মূলত টাইপ-২ ডায়াবেটিস এবং স্থূলতা নিয়ন্ত্রণের জন্য তৈরি। গ্লুকাগন-লাইক পেপটাইড-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট (জিএলপি-১) নামের এই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ‘সেমাগ্লুটাইড’ (যা ওজেম্পিক বা ওয়েগোভী নামে বাজারে পাওয়া যায়)।
৪ দিন আগে
ওষুধের যেমন নিরাময় করার ক্ষমতা আছে, তেমনি ক্ষতি করার ক্ষমতাও রয়েছে। আইবুপ্রোফেনের মতো ওষুধগুলো কার্যকর এবং নিরাপদ হলেও রোগীদের এর প্রভাব সম্পর্কে সচেতন থাকা উচিত—বিশেষ করে যাদের কিডনি রোগের ঝুঁকি আছে।’ তিনি রোগীদের প্রয়োজনে বিকল্প ওষুধ ব্যবহারের কথা বিবেচনা করতে এবং কোনো সংশয় থাকলে ফার্মাসিস্টের
৪ দিন আগে