ডায়াবেটিসের কারণে আপনার মুখ ও দাঁতে নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি অসুস্থতা; যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এটি শুধু হার্ট, কিডনি অথবা চোখেরই ক্ষতি করে না, বরং দাঁত ও মাড়ির ওপরও ফেলতে পারে মারাত্মক প্রভাব।
কী ক্ষতি হতে পারে
ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা বেশি থাকে। সে কারণে মুখের ভেতর ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। নিয়মিত দাঁত ব্রাশ না করার কারণে খাবার ও ব্যাকটেরিয়ার সংমিশ্রণে দাঁতের ফাঁকে ক্যালকুলাস জমে যায়। এতে মাড়িতে প্রদাহের সৃষ্টি হয়; যা জিনজিভাইটিস নামে পরিচিত। এই অবস্থায় যদি সঠিক চিকিৎসা করানো না হয়, তাহলে মাড়ির গভীরে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে, যা পেরিওডোনটাইটিস নামে পরিচিত। এতে হাড় ক্ষয় হয়ে দাঁত নড়ে যায় এবং পড়ে যাওয়ারও আশঙ্কা থাকে।
» ডায়াবেটিসের কারণে লালাগ্রন্থির কার্যকারিতা কমে যায়। ফলে মুখে শুষ্ক অনুভূত হয় এবং মুখে থাকা অ্যাসিড দাঁতের এনামেলকে ক্ষয় করে ফেলে। এর ফলে পরবর্তী সময়ে দাঁতে ধীরে ধীরে শিরশির অনুভূতি হয়।
» ছোট ছোট ক্ষয় থেকে দাঁতে বড় গর্তের সৃষ্টি করে, যা থেকে তীব্র ব্যথা হতে পারে।
» ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধক্ষমতা কম থাকে। তাই খুব সহজে মুখ ও জিব ছত্রাকের মাধ্যমে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে।
দাঁত ও মাড়ির রোগের লক্ষণ
এ ধরনের উপসর্গের যেকোনোটি দেখা দিলে অবশ্যই দ্রুততম সময়ে দন্তচিকিৎসক অথবা ডেন্টাল সার্জনের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে।
প্রতিকার
পরামর্শ দিয়েছেন: ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল এবং আলোক হেলথকেয়ার

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬১৯ এবং নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭১২।
১৫ ঘণ্টা আগে
চিকিৎসা ব্যয় বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়, যেখানে থাইল্যান্ডে এই হার মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।
১৬ ঘণ্টা আগে
এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে এই উন্নতমানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেশে আনা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রায় ১৪ মাস পর দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হলো। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন আজ রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আজ।
২১ ঘণ্টা আগে