বাংলা প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমাদের দেশের মানুষের ক্ষেত্রে প্রবাদটি সত্য। ক্ষয়ে যাওয়া থেকে শুরু করে দাঁতের ব্যথা—সব ক্ষেত্রে অবহেলা দেখা যায়। এর কারণে দাঁতের গোড়ায় সংক্রমণ দেখা দেয়। গবেষণা বলছে, দাঁতে জীবাণুর সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে তা থেকে দেখা দিতে পারে বিভিন্ন জটিল রোগ।
গোড়া এবং আশপাশে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দাঁতের পাশে ও গোড়ায় পুঁজ জমে যায়। দাঁতের চারপাশের শিরা ও টিস্যুতে সংক্রমণ ছড়িয়ে পড়াকে পেরিওডন্টাইটিস বলে।
সংক্রমণের লক্ষণ ও উপসর্গ
দাঁতের সংক্রমণের লক্ষণ হলো ক্রমাগত দাঁতে ব্যথা। এর ফলে মাড়ির নিচের শিরা-উপশিরা ফুলে যায়। দাঁতের সংক্রমণে জড়িত অন্য উপসর্গগুলো হলো—
সংক্রমণের কারণ
নির্ণয় ও চিকিৎসা
দাঁতে সংক্রমণের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। দন্তচিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিতে পারেন, যা থেকে সংক্রমণটির বৃদ্ধি ও ছড়িয়ে পড়ার বিষয়ে জানা যাবে। সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে দাঁতে। এ জন্য অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হতে পারে। এর সঙ্গে কিছু পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করা হয়।
প্রতিরোধ
শরীরের যেকোনো অঙ্গের মতো দাঁতের যত্ন জরুরি। দাঁতে সংক্রমণ থাকা অবস্থায় কোনো রোগীর চোখ, কান, মস্তিষ্ক বা হার্টের মতো অঙ্গে অপারেশন ঝুঁকিপূর্ণ। তাই ব্যথা উপশমের জন্য ‘পেইন কিলারের’ আশ্রয় না নিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৩৩ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ জন মারা গেছে।
৫ ঘণ্টা আগে
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৭৬ জন মারা গেছে। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৬০, চট্টগ্রামে ৮৩, খুলনায় ৪৪, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৯৩ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
৭ ঘণ্টা আগে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার (নিউরোলজি) আঁচল রায়। আজ রোববার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
১ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে প্রাণ হারাল ১২৮ জন। অন্যদিকে, এক দিনের হিসাবে চলতি মাসে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে...
১ দিন আগে