মলদ্বারের বা পায়ুপথের রোগ বিভিন্ন কারণে হয়ে থাকে। তবে বিশেষ করে কোষ্ঠকাঠিন্যকে এ রোগের প্রধান কারণ হিসেবে ধরা হয়। মলদ্বারের সাধারণ রোগগুলো হলো পাইলস, ফিস্টুলা, ফিসার, এনাল ফিসার, রেকটাম ক্যানসার, রেকটাম পলিপ, ক্রনস ডিজিস, আলসারেটিভ কোলাইটিস, রেক্টাল ক্যানসার, কোলন ক্যানসার, বৃহদান্ত্রের ক্যানসার, আইবিস প্রভৃতি।
এসব রোগের মধ্যে অনেক রোগেরই শুরুতে সঠিক ও অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিলে রোগী অপারেশন ছাড়াই সুস্থ হতে পারে। তবে সময়ক্ষেপণ ও জটিল হয়ে গেলে অপারেশন প্রয়োজন। যেকোনো অপারেশনের পর রোগীর বিশেষ যত্ন প্রয়োজন। এতে রোগী ভালো থাকে ও রোগ নিরাময় হয়। বিশেষ করে শরীরের অন্যান্য জায়গায় সার্জারির সঙ্গে মলদ্বারের সার্জারির কিছু মৌলিক পার্থক্য রয়েছে।
মলদ্বারের সার্জারির পর সাধারণত সেলাই হয় না, প্রতিদিন অপারেশনের স্থান মলের সংস্পর্শে আসে, প্রচুর পরিমাণে পানি ও রস নিঃসরণ হয়, ক্ষতস্থান শুকাতে দীর্ঘ সময় লাগে। তাই মলদ্বারে অপারেশনের পর বিশেষ যত্ন নিতে হয়। সাধারণত যেসব অপারেশনের পর বিশেষ যত্ন প্রয়োজন হয় সেগুলো হলো, পাইলস, ফিসার, ফিস্টুলা, বিশেষত জটিল ফিস্টুলা বা এবসেস সার্জারি, মলদ্বার চিকন হয়ে যাওয়ার অপারেশন বা এনাল স্টেনোসিস।
করণীয়
অপারেশনের পর কী করবেন বা কীভাবে যত্ন নিতে হবে, তা চিকিৎসক বলে দেবেন। সাধারণত যা করতে হয় তা হলো-
ক্ষত শুকানোর সময়
মলদ্বারের অপারেশনের পর ক্ষত শুকাতে শরীরের অন্যান্য জায়গার তুলনায় বেশি সময় লাগে। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে ক্ষত শুকাতে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সবার শরীরের ক্ষত শুকানোর ক্ষমতা একরকম নয়। কারো বেশি সময় লাগে কারো কম। ধৈর্য সহকারে পরিচর্যা করলে এবং নিয়মকানুন মেনে চললে ক্ষত দ্রুত শুকায়। নিয়মকানুন না মানলে বা অবহেলা করলে অপারেশনের পর পুনরায় ফিস্টুলা, মলদ্বারের যক্ষ্মা, বৃহদন্ত্রের প্রদাহ ইত্যাদি ফিরে আসতে পারে। তবে যে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করার তা হলো, পায়ুপথের যেকোনো রোগ জটিল হয়ে যাওয়ার আগেই চিকিৎসা দরকার। জটিলতা যত বাড়বে অপারেশনে ঝুঁকিও ততই বাড়বে। ফলে পায়ুপথে কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়াটা জরুরি।
লেখক: সহযোগী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ এবংকোলোরেক্টাল, ল্যাপারোস্কপিক ও জেনারেল সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
চেম্বার: ১৯ গ্রিন রোড, এ.কে. কমপ্লেক্স, লিফট-৪, ঢাকা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪২৪।
৫ ঘণ্টা আগে
ইউনিসেফের মাধ্যমে ১০টি ভিন্ন ধরনের প্রায় ৯ কোটি ৫০ লাখ (৯৫ মিলিয়ন) ডোজ ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা করেছে সরকার। দেশে টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে
রাজধানীসহ সারা দেশে টানা কয়েক দিন বৃষ্টিপাতের পর আবারও বেড়েছে মশার প্রকোপ। তবে এবার আর কিউলেক্স মশা না, বাড়ছে ডেঙ্গুর জন্য দায়ী এডিসের বিস্তার। গত পাঁচ বছরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে সারা দেশে মোট মৃত্যুর অর্ধেকই রাজধানীর দুই সিটি করপোরেশনের বাসিন্দা।
১৮ ঘণ্টা আগে
বিড়ালে আঁচড় কাটার পর গাজীপুরের একটি হাসপাতালে টিকা নিতে গিয়েছিলেন মিনার আক্তার (৩২)। সেখানে জলাতঙ্কের টিকা না পেয়ে ঢাকা পর্যন্ত এসে মহানগরের সংক্রামক ব্যাধি হাসপাতালে গতকাল সোমবার টিকা নেন তিনি। দেশের বিভিন্ন স্থানে জলাতঙ্কের টিকা না পেয়ে মিনার আক্তারের মতো অনেকে ঢাকায় আসছেন এই টিকা নিতে।
১৯ ঘণ্টা আগে