
গরু বা খাসির মাংস প্রাণিজ আমিষের খুব ভালো উৎস। এগুলোতে রয়েছে ভিটামিন বি১২, কোলিন, জিংক, সেলেনিয়াম, ফসফরাস, আয়রনসহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। সেগুলো শিশুদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
উঠতি বয়সের শিশুদের মধ্যে সাধারণত জিংক এবং আয়রনের ঘাটতি দেখা যায়। প্রাণিজ আমিষ সে ঘাটতি পূরণে সহায়তা করতে পারে।

ঈদে প্রচুর পরিমাণে মাংসের খাবার রান্না হবে। পছন্দের তালিকায় থাকলেও শিশুরা কতটুকু মাংস খেতে পারবে তা নির্ভর করে তার ওজন, শারীরিক অবস্থা ও বয়সের ওপর। কারণ লাল মাংসের অনেক উপকারিতা থাকলেও এতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট। বেশি পরিমাণে খেলে এটি নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে।

ঈদে মাংস রান্নার পদ্ধতির ওপর নজর দিন। অতিরিক্ত লবণ, তেল ও মসলার ব্যবহার যতটুকু সম্ভব কম করে মাংস রান্না করতে হবে। ক্যাপসিকাম, লাউ বা যেকোনো সবজি দিয়ে মাংস রান্না করুন। মাংস যেভাবেই রান্না করুন না কেন, তা সঠিকভাবে সেদ্ধ হতে হবে। শিশুদের মাংস খাওয়ানোর ক্ষেত্রে চর্বি ছাড়া মাংসের টুকরো বেছে নিন।
পরামর্শ
জান্নাতুন নূর নাঈমা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, এভারকেয়ার হসপিটাল

সারা দেশে মানসম্মত ডেঙ্গু চিকিৎসায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক ও চিকিৎসকদের পরিচালনায় একযোগে ৪০টি জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে জরুরি ভিত্তিতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
১ ঘণ্টা আগে
এসব অস্ত্রোপচারে বিএমইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কারিগরি সহযোগিতা দিয়েছে ভারতের হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি (এআইজি) হাসপাতালের বিশেষজ্ঞ ট্রান্সপ্লান্ট টিম।
৪ ঘণ্টা আগে
হামের পাশাপাশি দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
১ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ও সিলেটে দুজন করে এবং বরিশাল ও চট্টগ্রামে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৩ জনে।
১ দিন আগে