আজ বিশ্ব গ্লকোমা দিবস

গ্লকোমা বাংলাদেশ তথা পৃথিবীতে অনিবারণযোগ্য অন্ধত্বের অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ফলে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। এবারের এ দিবসের স্লোগান হলো ‘এক সাথে হাত ধরি, গ্লকোমা মুক্ত বিশ্ব গড়ি’।
জেনে নেওয়া যাক কাদের গ্লকোমার জন্য চোখ পরীক্ষা জরুরি।
যাদের বয়স ৪০ বছরের বেশি
বয়স বাড়ার সঙ্গে গ্লকোমার ঝুঁকি বাড়ে। ৪০ বছর বয়স হয়ে গেলে প্রতি ২ বছর পরপর এবং ৬০ বছরের পর প্রতি বছর চোখ পরীক্ষা করানো উচিত।
পরিবারের কেউ গ্লকোমায় আক্রান্ত থাকলে
গ্লকোমার একটি বড় কারণ বংশগত প্রবণতা। পরিবারের কোনো সদস্যের গ্লকোমা থাকলে সে পরিবারের অন্য সদস্যরাও এ রোগের ঝুঁকিতে বেশি থাকে। এ রোগ প্রতিরোধে আক্রান্ত পরিবারের অন্য সদস্যদের চোখ পরীক্ষা জরুরি।
চোখের উচ্চ চাপ থাকলে
চোখের অভ্যন্তরীণ চাপ বেশি হলে গ্লুকোমার ঝুঁকি অনেক বেশি থাকে। তাই যারা আগে থেকেই চোখের চাপ বেশি এমন রোগী তাদের নিয়মিত চোখ পরীক্ষা করা দরকার।
ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে
ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ গ্লকোমার অন্যতম কারণ। বিশেষ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকলে গ্লকোমার ঝুঁকি দ্বিগুণ। ডায়াবেটিস রোগীরা নিয়মিত চোখের পরীক্ষা করাবেন।
দীর্ঘদিন স্টেরয়েড ওষুধ ব্যবহারকারী
যারা স্টেরয়েড জাতীয় ওষুধ (আইড্রপ, ইনহেলার বা ট্যাবলেট) দীর্ঘদিন ধরে ব্যবহার করেন, তাদের চোখের চাপ বেড়ে যেতে পারে। এদের নিয়মিত চক্ষু পরীক্ষা করা প্রয়োজন।
চোখের আঘাতপ্রাপ্ত বা অস্ত্রোপচার করা রোগী
অতীতে কোনো চোখের আঘাত পেলে বা অস্ত্রোপচার (যেমন ছানি অপারেশন) করলে গ্লকোমার ঝুঁকি বেশি হয়। তাই তাদের নিয়মিত চোখের ডাক্তার দেখানো উচিত।
মাইগ্রেন বা ঘন ঘন মাথাব্যথা থাকলে
গবেষণায় দেখা গেছে, যাদের মাইগ্রেন বা মাথার রক্ত সঞ্চালনে সমস্যা আছে, তাদের গ্লকোমার ঝুঁকি বেশি। এ ধরণের মানুষ নিয়মিত চোখের পরীক্ষা করাবেন।
যারা ধূমপান ও মদ্যপান করেন
ধূমপান ও অ্যালকোহল অপটিক নার্ভের ক্ষতি করে এবং গ্লকোমার ঝুঁকি বাড়ায়। ধূমপায়ীদের জন্য নিয়মিত চক্ষু পরীক্ষা জরুরি।
উচ্চ মায়োপিয়া বা হাইপারোপিয়া থাকলে
যাদের চশমার পাওয়ার (-৬ বা +৬ এর বেশি) বেশি থাকে তাদের চোখের গঠন একটু ভিন্ন হয়, যা গ্লকোমার ঝুঁকি বাড়াতে পারে। এ ধরণের মানুষদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি।
গ্লকোমা প্রাথমিক অবস্থায় ধরা না পড়লে স্থায়ী অন্ধত্ব হতে পারে। তাই আগে থেকেই সচেতন হওয়া জরুরি।
লেখক: চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা

উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক রোগ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এই মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আজ শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও দুই শিশু মারা গেছে। এ সময়ে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হামে আক্রান্ত হয়েছে ১০৮ শিশু। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
৬ ঘণ্টা আগে
একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে যখন আমরা পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তন পর্যবেক্ষণ করি, তখন অণুবীক্ষণযন্ত্রের নিচের জগৎটাকেও আমাদের বিশ্লেষণ করতে হয়। আর্দ্রতা ও উচ্চ তাপমাত্রা কিছু কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবীর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে, যা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
১১ ঘণ্টা আগে
গর্ভকাল একটি সংবেদনশীল সময়। এই সময়ে মা ও অনাগত সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি খাবারের পরিচ্ছন্নতা ও সঠিক সংরক্ষণ পদ্ধতির দিকে বাড়তি নজর জরুরি। সামান্যতম অসতর্কতা অনেক সময় বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
১২ ঘণ্টা আগে