
লিভারের কার্যক্ষমতা কমে গিয়ে শরীরের চাহিদা অনুযায়ী কাজ করতে না পারলে বুঝতে হবে লিভারে মারাত্মক কিছু হয়েছে। লিভারের মারাত্মক রোগের একটি হলো লিভার ফেইলিউর। এ রোগ তিন ধরনের—আকস্মিক ফেইলিউর, দীর্ঘমেয়াদি ফেইলিউর ও দীর্ঘমেয়াদি আকস্মিক ফেইলিউর। এগুলোর মধ্যে আকস্মিক ফেইলিউর অত্যন্ত মারাত্মক। বর্তমানে দেশে লিভারের রোগে মৃত্যুর হার দিনে দিনে বাড়ছে।
কেন আক্রান্ত বাড়ছে
বর্তমানে আমাদের দেশে হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের কারণে লিভারের রোগ বাড়ছে। এ ছাড়া ফ্যাটি লিভারের কারণেও লিভারের রোগের হার বাড়ছে বলে মনে করা হয়। কিছুদিন আগেও হেপাটাইটিস ‘সি’ ভাইরাসের কারণে লিভারের রোগ বেশি ছিল। বর্তমানে ‘সি’ ভাইরাসে তুলনামূলকভাবে আক্রান্ত কম হচ্ছে।
কাদের হয়
সাধারণত মধ্যবয়সী এবং বয়স্কদের লিভারের রোগ বেশি হয়। তীব্র হেপাটাইটিস ‘বি’ বা ‘সি’-এর কারণে প্রথমে লিভার সিরোসিস হয়। তার পরই লিভার ফেইলিউর হয়। আকস্মিক ফেইলিউর কম বয়সীদের বেশি হয়ে থাকে। এটি সাধারণত তীব্র ভাইরাল হেপাটাইটিস বা যাদের আকস্মিক ভাইরাল হেপাটাইটিস থাকে তাদের বেশি হয়। বিশেষত গর্ভবতীদের ‘ই’ ভাইরাস হলে লিভার ফেইলিউর হওয়ার আশঙ্কা বেশি থাকে।
লিভার ফেইলিউরের কারণ
এগুলো থাকলে দীর্ঘমেয়াদি লিভার ফেইলিউর হওয়ার আশঙ্কা বেশি থাকে।
প্রতিরোধে পূর্ব থেকে করণীয়
আকস্মিক লিভার ফেইলিউর মোকাবিলায় যা করতে হবে,
ফাস্টফুড ও কোমল পানীয় দীর্ঘমেয়াদি লিভার সিরোসিস বা লিভার ফেইলিউর বাড়িয়ে দেয়। সকালে প্রয়োজনে একটু বেশি খাবার, দুপুরে তার চেয়ে কম এবং রাতে সামান্য খাবার খেলে লিভার চাপমুক্ত ও ভালো থাকে।
চিকিৎসা, সংকট ও সমাধান
লিভার ফেইলিউর চিকিৎসায় লিভার প্রতিস্থাপন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। কিন্তু এটি জটিল ও ব্যয়বহুল। লিভার প্রতিস্থাপনে সঠিক ডোনারের পাশাপাশি লিভার ম্যাচিংয়ের ব্যাপার রয়েছে। ভারতে ১৯৯৯ সাল থেকে লিভার প্রতিস্থাপন শুরু হয়। বর্তমানে তাদের শতাধিক প্রতিস্থাপন সেন্টার আছে। বাংলাদেশে লিভার প্রতিস্থাপন প্রক্রিয়া সবে শুরু হয়েছে। ফলে লিভারের রোগের জন্য কোথাও আলাদা আইসিইউ নেই। মেডিকেল কলেজগুলোর লিভার বিভাগ আছে। সেখানে লিভারের আলাদা কেয়ার বা ইউনিট নেই। ফলে এসব রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। লিভারের সার্বিক চিকিৎসায় জনসাধারণের এ রোগ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।
লেখক: অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক পরামর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
চেম্বার: ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে...
২ ঘণ্টা আগে
দেশে গত পাঁচ মাসে হাম এবং এর উপসর্গে প্রাণ হারিয়েছে নয় শর বেশি মানুষ। মৃতদের বেশির ভাগ শিশু। হামের প্রকোপ ঠেকাতে নেওয়া বিশেষ কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এরপরও সংক্রমণ ও মৃত্যু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধে মৃত্যু কমলেও...
১৮ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ জনের। এর মধ্যে চলতি মাসে ২০ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে