মেছতা বা মেলাসমা নারীদের বেশি হয়। এর ফলে মুখে কালো দাগ দেখা দেয়। মুখে এসব নিয়ে বাইরে চলাফেরায় বিব্রত হতে হয়। পরিমাণে কম হলেও পুরুষদের মেছতা হয়। পুরুষদের মেছতার সঙ্গে সূর্যের আলোর সম্পর্ক রয়েছে।
মেছতা সাধারণত নাকের দুই পাশে হয়ে থাকে। এটি হলে কালো দাগ স্পষ্ট দেখা যায়। একাধিক কারণে মেছতা হতে পারে। যেমন মেয়েদের ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া বা সন্তান প্রসবের পর এটি হতে পারে। তবে নারী-পুরুষ উভয়ের সূর্যের আলোর কারণে হতে পারে। ছোটখাটো আরও কিছু কারণে মেছতা হলেও প্রধানত দায়ী এ তিনটি কারণ।
পুরুষেরা বিভিন্ন কাজের জন্য বাড়ির বাইরে বেশি থাকেন বলে তাঁদের ত্বকে সূর্যের আলো বেশি পড়ে। ত্বক সূর্যের তাপ শোষণে যোগ্য না হলে একটি নির্দিষ্ট জায়গা কালো হয়ে যায়। সাধারণত মেছতা বংশগতভাবে হয় না। তবে মায়ের ওয়াইর স্কিন থাকলে মেয়েও তা পেতে পারে। সে ক্ষেত্রে ত্বকের মান খুবই গুরুত্বপূর্ণ। সূর্যের আলোর ক্ষেত্রে একেকজনের ত্বক একেকভাবে সাড়া দেয়। যেমন ফরসা ত্বক যেভাবে সাড়া দেয়; কালো ত্বকে ভিন্ন সাড়া মেলে। আবার মিশ্র ত্বক আরেকভাবে সাড়া দেয়। ত্বকের মানের ভিত্তিতে কালো দাগগুলো দৃশ্যমান হয়।
মেছতা দুই রকম হতে পারে। এর একটি হলো এপিডার্মাল হাইপার প্রিভেনশন সুপার ফেসিয়াল, অন্যটি ডার্মাল হাইপার প্রিভেনশন। একটি বিশেষ লাইট দিয়ে মেছতা কোন শ্রেণির, তা সহজেই দেখা সম্ভব। এপিডার্মাল সুপার ফেসিয়াল হলে সঠিকভাবে একটি সানব্লক ব্যবহার করা যায়, যাতে অতিবেগুনি রশ্মির কারণে এটা হতে না পারে। বাইরে বের হওয়ার আগে সানব্লকটি ব্যবহার করতে হবে। রাতে ফিরে যেকোনো একটি ব্লিচিং এজেন্ট ব্যবহার করে পরিষ্কার করে নিলেই চলবে।
ডা. জাহেদ পাভেজ, সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও চুলরোগ বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

স্বাস্থ্যমন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) কাছ থেকে ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার। পরে তাদের এই টিকা ফেরত দেওয়া হবে।
১ দিন আগে
দেশে কয়েক মাস ধরে হামের টিকার সংকট চলছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) হামের টিকার সরবরাহ ঘাটতি ৭৩ শতাংশে পৌঁছেছে। প্রকল্প তৈরি, অনুমোদন, অর্থছাড়সহ নানা প্রক্রিয়াগত কারণে টিকা সংগ্রহে বিলম্ব হওয়ায় সংকট দেখা দিয়েছে।
২ দিন আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়াকে আমরা সাধারণত স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু নতুন এক গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে দেখিয়েছে, শরীরের ভেতরের একটি জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে স্মৃতিশক্তি পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে।
২ দিন আগে
চলতি বছরের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে খুব ছোঁয়াচে ভাইরাসজনিত হামের রোগী শনাক্ত হয়। অতি সংক্রামক রোগটি মার্চে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। হাম টিকা প্রয়োগের মাধ্যমে প্রায় শতভাগ প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও এর রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। নিয়মিত টিকাদান কর্মসূচি চললেও গত পাঁচ বছরে...
৩ দিন আগে