কাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার।
রোটেটর কাফ সিনড্রোমের অন্যান্য অংশ
কোন বয়সে বেশি হয়
৪০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে এই রোগ বেশি হয়। নারী-পুরুষ যে কারও এ রোগ হতে পারে।
যেসব রোগের সঙ্গে সম্পর্ক আছে
রোগের কারণ
এ রোগের সঠিক কারণ জানা যায় না। ডুপিট্রেন্স কন্ট্রাকসার রোগের সঙ্গে এর হিস্টোলজিক্যাল মিল পাওয়া যায়। ফাইব্রো ব্লাস্টিক প্রোলিপারেনশন হয়, যা রোটেটর কাপ ইন্টারভেলে জমে অথবা কোরাকো এক্সোমিওন লিগামেন্ট এবং এন্টেরিওর লিগামেন্টে জমা হয়। এতে ফ্যাব্রোসিস হয়ে লিগামেন্টস কনট্রাকচার হয়।
উপসর্গ
শোল্ডার বা কাঁধের নড়াচড়া বাধাগ্রস্ত হয়ে ব্যথা হয়। অনেক সময় রোগী কাঁধ জমে গেছে বলে অভিযোগ করেন।
হাত ওপরে ওঠানো বাধাগ্রস্ত হয় এবং স্বাভাবিক কাজে ব্যথা হয়ে থাকে।
রোগনির্ণয়
পরীক্ষা-নিরীক্ষা করে এ রোগ নির্ণয় করা কঠিন। ব্যথা অনেক হলেও এক্স-রেতে কোনো পরিবর্তন লক্ষ করা যায় না। শুধু ব্যবহার না করার জন্য ডিজইউজ হাইপোট্রফি অব বোন দেখা যেতে পারে।
এই রোগ তিনটি ধাপ বা ফেজ পার করে। এগুলো হলো—
১৮ মাসের মধ্যে এই রোগ নিজে থেকে ভালো হয়ে যায়। কখনো কখনো অন্যান্য উপসর্গ সারতে আরও ৬ থেকে ১২ মাস লাগে।
ব্যবস্থা
এ রোগ হলে ফিজিওথেরাপি করে লাভ হয় না। এর কনজারভেটিভ ও অপারেশন—এ দুই ধরনের চিকিৎসা আছে।
কনজারভেটিভ: চিকিৎসকের পরামর্শে অ্যান্টি ইমপ্লিমেন্টরি ড্রাগস ও ব্যায়াম, পেন্ডুলার এক্সারসাইজ করতে হবে। কোমর নুয়ে একদিকে কাত হয়ে, ঘড়ির পেন্ডুলাম বা স্টেয়ারিংয়ের মতো কাঁধ নড়াচড়া করালে উপকার পাওয়া যায়।
সার্জিক্যাল: যদি কনজারভেটিভ চিকিৎসা ব্যর্থ হয়, তাহলে লিগামেন্ট রিলিজ করে ভালো ফল পাওয়া যায়।
পরামশ দিয়েছেন: (সাবেক) সহযোগী অধ্যাপক, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল চেম্বার: আলোক হেলথকেয়ার লি., মিরপুর, ঢাকা

আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পনাহীনভাবে কেনা ১৮ কোটি টাকা মূল্যের দুটি রেডিওথেরাপি মেশিন বর্তমানে ব্যবহার না হয়ে ভাঙারির পথে বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত না করেই এসব যন্ত্রপাতি আমদানি করা হয়েছিল।
১৬ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১৬ ঘণ্টা আগে
অ্যান্টিবায়োটিকের আক্রমণের মুখে ব্যাকটেরিয়া শুধু নিজেদের জিনই নয়, একে অন্যের কাছে কার্যকর প্রোটিন পাঠিয়েও তারা সম্মিলিতভাবে বেঁচে থাকার চেষ্টা করে। গুরুত্বপূর্ণ এই প্রমাণটি এবারই প্রথমবারের মতো পেয়েছেন বিজ্ঞানীরা। ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী...
১৬ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন হামের উপসর্গে ও একজনের মৃত্যু হামে হয়েছে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে