৪০ বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের ক্ষেত্রে অন্ধত্বের একটি অন্যতম কারণ গ্লকোমা। কিন্তু যথাসময়ে চিকিৎসায় এই অন্ধত্ব প্রতিরোধ করা অনেকটাই সম্ভব। গ্লকোমা হলে শুরুতে আপনার কোনো উপসর্গ দেখা না-ও দিতে পারে। এই অসুখ খুব ধীরে ধীরে কাজ করে। তাই খুব আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি চলে যেতে থাকে।
সুস্থ চোখে একধরনের স্বচ্ছ জলীয় অংশ থাকে, যাকে অ্যাকুয়াস হিউমার বলে। এই জলীয় অংশ চোখের সামনের অংশে থাকে। চোখের স্বাভাবিক চাপ ঠিক রাখতে চোখ প্রতিনিয়ত অল্প পরিমাণে অ্যাকুয়াস হিউমার তৈরি করে আবার সমপরিমাণ জলও চোখ থেকে বের হয়ে যায়। গ্লকোমা থাকলে এই অ্যাকুয়াস হিউমার ঠিকমতো চোখ থেকে বের হয়ে যেতে পারে না। ফলে ফ্লুইডের প্রেশার চোখে বাড়তেই থাকে আর সময়ের সঙ্গে চোখের স্নায়ু বা অপটিক নার্ভেরও ক্ষতি করতে থাকে।
গ্লকোমা অনেক ধরনের হতে পারে। তবে বেশি হয়ে থাকে ওপেন-অ্যাঙ্গেল গ্লকোমা। এর প্রাথমিক ধাপে কোনো উপসর্গ থাকে না এবং দৃষ্টি স্বাভাবিক থাকে। চোখের স্নায়ু যত খারাপ হতে থাকে, ততই দৃষ্টিতে ব্ল্যাক স্পট বাড়তে থাকবে। প্রতিদিনের কাজকর্মে এই ব্ল্যাক স্পট নজরে না-ও পড়তে পারে— যতক্ষণ না এই স্পট বড় হতে থাকে। এ রোগ ধরা পড়ার মানে অনেকটাই নিশ্চিত যে রোগীর স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব স্নায়ু যখন অকেজো হয়ে যায়, তখন স্থায়ী অন্ধত্বের সৃষ্টি হয়।
ঝুঁকির মধ্যে রয়েছেন যাঁরা
অ্যাঙ্গেল ক্লোসার গ্লকোমা সাধারণত হয় হঠাৎ চোখের প্রেশার বেড়ে গেলে। সে জন্য আগে থেকে কোনো লক্ষণ বা উপসর্গ বোঝা যায় না।
চোখের প্রেশার হঠাৎ বেড়ে যাওয়ার কারণে যে লক্ষণগুলো দেখা দিতে পারে,
সাধারণত যেকোনো একটি চোখে এই সমস্যা দেখা দেয়। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।
সম্ভাব্য চিকিৎসা
এখন সব থেকে প্রচলিত চিকিৎসা হলো, লেজার আইরিডোটোমি, যেখানে চোখের আইরিশে লেজার বিমের সাহায্যে ছোট ছিদ্রের মতো করা হয়, যাতে অ্যাকুয়াস চলাচল স্বাভাবিক হয়ে চোখের প্রেশার কমে যায়। কোনো কারণে এই পদ্ধতি অনুসরণ করা না গেলে সার্জারি হিসেবে আইরিডেক্টোমি করা হয়, যেখানে সার্জারির মাধ্যমে আইরিশে ছিদ্র করে দেওয়া হয়। এ ছাড়া অ্যাকুয়াস হিউমার উৎপাদনের পরিমাণ কমাতে, চোখের অভ্যন্তরীণ প্রেশার কমাতে বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়।
গ্লকোমার প্রতিকার
বেশির ভাগ ক্ষেত্রে গ্লকোমা প্রতিকারের একমাত্র উপায় হলো, যথাসময়ে রোগ নির্ণয় করা।
লেখক: সাবেক ফ্যাকাল্টি ও প্রশিক্ষক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র

ওষুধের দাম সর্বনিম্ন পর্যায়ে রাখাই ওষুধনীতির একমাত্র বা মূল লক্ষ্য হওয়া উচিত নয়। রোগীর সামর্থ্যের মধ্যে প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত ওষুধের উৎপাদন ও সরবরাহ টেকসই রাখতে বাস্তবসম্মত মূল্য নির্ধারণ প্রয়োজন।
১৫ ঘণ্টা আগে
দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯০৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩৪ জন।
১৬ ঘণ্টা আগে
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪২ জন। এ ছাড়া বরিশালে ৪৯, চট্টগ্রামে ৬৪, খুলনায় ৩৩, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
২০ ঘণ্টা আগে
হৃদ্পেশিতে রক্ত ও অক্সিজেন সরবরাহকারী কোনো করোনারি ধমনি বন্ধ হয়ে গেলে সাধারণত হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন ঘটে। ফলে হৃৎযন্ত্রের প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি সরবরাহ ব্যাহত হয়। দীর্ঘ সময় এই অবস্থা চলতে থাকলে হৃদ্পেশির ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।
২১ ঘণ্টা আগে