হিমালয়ের ‘হিমলুং’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন দেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্মি। ৩০ দিনের এই অভিযানে শনিবার (আজ) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
শুক্রবার (গতকাল) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলন করে অভিযাত্রী নুরুননাহার নিম্মির হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এ সময় অভিযানের বিস্তারিত তুলে ধরেন তিনি।
৭ হাজার ১২৬ মিটার উচ্চতার ‘হিমলুং হিমাল’ পর্বত শিখর তিব্বত সীমান্তবর্তী নেপালের মানাসলু অঞ্চলে অবস্থিত। ‘হিমলুং হিমাল’ পর্বত শিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করছে পূবালী ব্যাংক পিএলসি।
হিমলুং শিখরে এটি ক্লাবের দ্বিতীয় অভিযান উল্লেখ করে অভিযানটি নিয়ে মুহিত বলেন, ক্লাবের পক্ষ থেকে এর আগেও পর্বতটিতে অভিযান হয়েছে। সেবার সফল হয়েছি। নিম্মি খুবই এনার্জেটিক, প্রতিশ্রুতিবদ্ধ পর্বতারোহী। তাঁকে নিয়ে খুব আশাবাদী আমরা। সবকিছু অনুকূলে থাকলে তিনি দেশের পতাকার গৌরব ধরে রাখবেন।
নুরুননাহার নিম্মি পেশায় ব্যাংক কর্মকর্তা। পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত আছেন। অবসর পেলেই পর্বত অভিযানে অংশ নেন। নিম্মি ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ শেষ করে ৬ হাজার মিটারের একটি পর্বতে অভিযান করেছেন।
এই প্রথম ৭ হাজার মিটার উচ্চতার কোনো পর্বত শিখরে যাচ্ছেন তিনি।
নিম্মি বললেন, ‘এটা আমার চ্যালেঞ্জিং। প্রথমবারের মতো ৭ হাজার মিটারের পর্বতে যাচ্ছি। দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করেছি। আশা করি দেশের জন্য সম্মান বয়ে আনতে পারব।’
অক্টোবরজুড়ে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। ‘রাইজ ফর হার’ স্লোগানে নিম্মিও স্তন ক্যানসার প্রতিরোধের বার্তা নিয়ে হিমলুং অভিযানে যাচ্ছেন। তাঁর কথায়, রাইজ ফর হার স্লোগানটি মূলত ক্যানসারের সঙ্গে লড়াই করা প্রত্যেক নারীকে উৎসর্গ করতে চাই। ভয়াবহ দুঃস্মৃতি বহন করা প্রত্যেক নারীকে শক্তির বার্তা দিতে আমি এই পর্বত শিখরে যাচ্ছি। হিমলুংয়ের সুউচ্চ শিখরে পৌঁছে স্তন ক্যানসার নিয়ে একটি বার্তা দিতে চাই।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে ৬ হাজার ১৬১ মিটারের আইল্যান্ড পিক চূড়ায় পা রাখেন নিম্মি।

তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি এলাকার হাসপাতালগুলোতে ১৮২, দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোতে ১২৩ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৩২, চট্টগ্রামে ১২০ ও খুলনায় ২৪৩ জন ভর্তি হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
৭ ঘণ্টা আগে
অনেক মানুষই প্রতিদিন অন্তত এক কাপ কফি পান করেন। নিয়মিত ক্যাফেইন গ্রহণ শরীরের জন্য কতটা ভালো বা খারাপ, তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় কফি পানের সঙ্গে শরীরের বিপাকক্রিয়া, হৃদ্যন্ত্র ও রক্তে শর্করার স্বাস্থ্যের বিভিন্ন...
১৪ ঘণ্টা আগে