মাত্র একদিনের ব্যবধানে দেশব্যাপী দ্বিগুণের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র ওঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৫ জন। যা বিগত ২৪ ঘণ্টায় ছিল ৭৫ জন। এসব রোগীর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে ৬৫ জন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, উত্তরে ১৮ জন, সিটির বাইরে ১৭ জন, বরিশালে ১১ জন, খুলনায় ১০ জন এবং ময়মনসিংহে দুজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত ৪৮ জন মারা গেছেন। আর এ সময়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন চার হাজার ৫৬৬ জন। এসব রোগীর মধ্যে ৩২ দশমিক ৫ শতাংশ নারী ও ৬৭ দশমিক ৫ শতাংশ পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মৃত্যু হওয়া ৪৮ জনের মধ্যে ৩০ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, আটজন বরিশাল বিভাগে, চট্টগ্রাম সিটিতে একজন এবং সিটির বাইরে চারজন।

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে এ নিয়ে মোট মৃত্যু ৬৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১ হাজার ৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৮৬।
৩ ঘণ্টা আগে
আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতটিতে এই বড় বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্যবিদেরা। সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে এ বরাদ্দ বৃদ্ধির কথা বলছে।
১৭ ঘণ্টা আগে
চিকিৎসক সূত্রে জানা গেছে, সুকোমল বড়ুয়া বেশ কিছুদিন ধরে স্পাইন ও হাতের মারাত্মক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। এই শিক্ষাবিদের অস্ত্রোপচারের মূল দায়িত্ব দেওয়া হয় অর্থো-সার্জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড...
২১ ঘণ্টা আগে
দেশের ঔষধ খাতের উন্নয়ন, জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীকে সভাপতি করে ২২ সদস্যের এ পরিষদ গঠন করা হয়েছে...
১ দিন আগে