একসময় সারা দিন কর্মক্ষেত্র বা বাসা সামলানোর কর্মযজ্ঞ থেকে নিতে হয় অবসর। এর শুরুটা অনেকে উপভোগ করলেও সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে অবসর মস্তিষ্কে বাসা বাঁধে অবসাদ। ঘণ্টাগুলো অনন্তকালের বলে মনে হয়। কথাগুলো বিষাদের মতো শোনায়। এর প্রতিকার কিন্তু নিজের কাছে।
নিয়মিত ব্যায়াম
যেকোনো বয়সে মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম বেশ উপকারী। প্রবীণদের যেহেতু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা হৃদ্রোগের মতো নানান সমস্যা থাকে, সে কারণে চেষ্টা করতে হবে বাসার আশপাশে খোলা জায়গা কিংবা প্রকৃতির মাঝে ব্যায়াম অথবা হাঁটার অভ্যাস করতে। এটি আপনার মানসিক অবসাদ দূর করতে সহায়ক হবে।
সামাজিক যোগাযোগ বাড়ান
অবসরে যাওয়ার পর চেষ্টা করুন সামাজিক যোগাযোগ বাড়ানোর। এতে যেমন অনেকের সঙ্গে দূরত্ব মিটবে, পাশাপাশি মানসিক স্বস্তি পাবেন।
নতুন জিনিস শিখুন
কথায় বলে, শেখার কোনো বয়স নেই। তাই অবসর নেওয়ার পর নিজের মধ্যে শেখার আগ্রহটা কোনোভাবেই মরে যেতে দেবেন না। এত দিন ব্যস্ততার কারণে যা কিছু শেখা হয়নি, সেগুলো নিয়ে এবার ব্যস্ত হয়ে পড়ুন।
মানসিক চাপ থেকে দূরে থাকুন
খেয়াল রাখুন, আপনার নিয়মিত এমন কোনো অভ্যাস আছে কি না, যা আপনাকে মানসিক চাপে রাখে? যদি থাকে, তাহলে সেটি বাদ দেওয়ার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় সব চিন্তা থেকে নিজেকে দূরে থাকুন। ইতিবাচক চিন্তা করুন।
সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২।
৮ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণদের মধ্যে ক্যানসারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে, মিলেনিয়াল ও জেন-জেড প্রজন্মের মানুষ আগের প্রজন্মের তুলনায় জৈবিকভাবে (বায়োলজিক্যালি) দ্রুত বুড়িয়ে যাচ্ছেন আর এই দ্রুত বার্ধক্যই অল্প বয়সে ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
১ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৯৮ জনে। একই সময়ে ৮৯৩ জনের মধ্যে হামের উপসর্গ ও ৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
১ দিন আগে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আগামী রোববার (২৮ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই লক্ষ্যে আজ বৃহস্পতিবার নগর ভবনের অডিটরিয়ামে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভার আয়োজন করে ডিএসসিসি।
১ দিন আগে