দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে তিনজন। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের এবং উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৬ জনের।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একজন করে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৬০৫ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৫১৪ জনের মৃত্যুর তথ্য জানা গেছে এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৫ হাজার ৭০৮ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ৪৩ জন।

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
১ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
রাজধানীর সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সন্ত্রাসী চক্রের হামলা, হুমকিতে আতঙ্কে রয়েছেন চিকিৎসক-কর্মচারীরা। এসব প্রতিষ্ঠানে আউটসোর্সিং নিয়োগ, দরপত্র, চাঁদাবাজি, কর্মচারী সমিতির নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসী চক্রগুলোর আধিপত্য বিস্তারের বিরোধে লক্ষ্যবস্তু হচ্ছেন হাসপাতালের চিকিৎসক...
২ দিন আগে
রাজধানীর আজিমপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমণি নিবাসে হাম ও হাম-পরবর্তী জটিলতা নিয়ে এ পর্যন্ত তিনটি শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ৩১ মে রাতে মারা যায় ৯ মাস বয়সী খুশবু। বর্তমানে আরও তিনটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুই শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে।
২ দিন আগে