নারীস্বাস্থ্য
প্রশ্ন: আমার বয়স ৩৪। আমার বিবাহিত জীবন এক বছর তিন মাসের। পেশায় গৃহিণী। আমার পিরিয়ডের তারিখ মিস হয়েছে এক সপ্তাহ হলো। পিরিয়ড মিস করার কত দিন পর প্রেগনেন্সি টেস্ট করা যাবে? আপাতত দুর্বলতা আর অতিরিক্ত ঘুম পাওয়া ছাড়া কোনো উপসর্গ নেই।
-সাদিয়া আফরিন, পাবনা
উত্তর: প্রশ্নের জন্য ধন্যবাদ। সাধারণত পিরিয়ড মিস হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রেগনেন্সি টেস্ট করতে বলা হয়। কাজেই আপনি এখনই টেস্টটি করতে পারবেন। গর্ভসঞ্চার হলে একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে নিয়মিত চেক করাবেন।
-ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ফিজিওথেরাপি
প্রশ্ন: আমার বয়স ৪০। কর্মজীবী। সারা দিন অফিসে বসে কাজ করা হয়। হাঁটুর নিচে পায়ের পেছনের অংশে ব্যথা হচ্ছে ইদানীং। ব্যথা এতটাই বেড়েছে যে পা টেনে টেনে হাঁটছি। গরম পানির সেঁক দিচ্ছি কিন্তু ব্যথা কমছে না। কোন ধরনের ব্যায়াম করতে পারি?
-মাসুদুর রহমান, ঢাকা
উত্তর: আপনার হাঁটুব্যথার স্থানে বরফ লাগান। দিনে দুই থেকে তিনবার বরফ দেবেন ব্যথার জায়গায়। যেখানে আপনার ব্যথা হচ্ছে সেখানে গরম সেঁক দেওয়া যাবে না।
আক্রান্ত স্থান ফোলা থাকলে কোনো ধরনের ম্যাসাজ করা যাবে না। পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। তবে ব্যথার তীব্রতা বেশি থাকলে ব্যায়ামও করা যাবে না। সে ক্ষেত্রে পায়ের বিশ্রাম প্রয়োজন। সপ্তাহখানেকের মধ্যে ব্যথা না কমলে ফিজিওথেরাপি কনসালট্যান্টের পরামর্শ নিতে হবে। তিনি যেভাবে বলবেন সেভাবে ব্যায়াম ও অন্যান্য চিকিৎসা চালাবেন।
-মাহমুদা আক্তার রোজী, ফিজিওথেরাপি কনসালট্যান্ট অ্যান্ড জেরোন্টলজিস্ট, এক্সট্রা মাইল এইজ কেয়ার

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে হাম পরিস্থিতির এই তথ্য জানা গেছে।
১ দিন আগে
আমাদের শরীরের বিপাক ক্রিয়া, পুষ্টি সঞ্চয়, রক্ত পরিশোধন ও ক্ষতিকর টক্সিন শরীর থেকে বের করে দেওয়ার মতো অনেক অত্যাবশ্যকীয় কাজ করে লিভার বা যকৃৎ। গুরুত্বপূর্ণ এই অঙ্গের নীরব ঘাতক হেপাটাইটিস। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিজের অজান্তে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে বেঁচে আছেন এবং লিভার...
১ দিন আগে
খেলাধুলা বা বিনোদনের কোনো বিশেষ মাধ্যমের ভক্ত হওয়া শুধু সময় কাটানোর উপায় নয়, এটি আমাদের জীবনের একটা বড় অংশজুড়ে থাকে। আর তাই এই বিষয়গুলো মানুষের মানসিক সুস্থতা বাড়াতে এবং একাকিত্ব দূর করতে দারুণ ভূমিকা রাখে। ‘ফ্যানস হ্যাভ মোর ফ্রেন্ডস’ বইয়ের তথ্য অনুযায়ী, যারা কোনো দলের...
১ দিন আগে
বর্ষাকালে পরিবেশে আর্দ্রতা অনেকটা বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্রুততম সময়ে ছড়িয়ে পড়ে। এ সময় চোখে সংক্রমণ, অ্যালার্জি, চুলকানি, লাল লাল ভাব এবং পানি পড়ার মতো সমস্যা বেশি দেখা যায়। এগুলো থেকে মুক্ত থাকতে তাই বর্ষায় চোখের বিশেষ যত্ন নেওয়া জরুরি।
১ দিন আগে