মাছ খাওয়া হয় প্রোটিনের জন্য। একটি গুরুত্বপূর্ণ প্রোটিন হচ্ছে কোলাজেন, যা মাছের চামড়ায় থাকে। মাছে প্রোটিনের পাশাপাশি পাওয়া যায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এসব গুরুত্বপূর্ণ উপাদানের একটা বড় অংশ মাছের চামড়ায় থাকে। মাছের ছাল ফেলে দিলে সেসব উপাদান পাওয়া যায় না।
কোলাজেন
এটি শরীরের গুরুত্বপূর্ণ একটি প্রোটিন উপাদান। ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য ধরে রাখতে কোলাজেন ভূমিকা রাখে।
এই কোলাজেন প্রোটিন আমাদের শরীরেই তৈরি হয়। কিন্তু নির্দিষ্ট বয়সের পর আর এটি পর্যাপ্ত পরিমাণে শরীরে তৈরি হয় না। তখন এর জন্য বাইরের উৎসের ওপর নির্ভর করতে হয়। মাছের চামড়া হচ্ছে কোলাজেনের বড় উৎস।
কোলাজেনের অভাবে যা হয়
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
মানবদেহে খাবারের বিপাকক্রিয়া ও শরীর সুস্থ রাখতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের বিকল্প নেই। প্রদাহ কমাতে, হৃদ্রোগ, স্ট্রোকের ঝুঁকি এড়াতে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এটি গুরুত্বপূর্ণ উপাদান। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন হৃদ্যন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সবাইকে সপ্তাহে অন্তত দুইদিন ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড খাওয়ার পরামর্শ দিয়েছে।
প্রায় সব মাছেই কম-বেশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকলেও বেশি পাওয়া যায় সামুদ্রিক মাছে। এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ডকোসাহেক্সোনয়িক অ্যাসিড। এটি হৃদ্রোগ হতে বাধা দেয়।
উপকারিতা
আঁশ
খাবারের অন্যতম উপাদান হচ্ছে ফাইবার বা আঁশ। কোষ্ঠকাঠিন্যসহ কোলন ক্যানসার প্রতিরোধে কাজ করে এটি।
মাছের সঙ্গে ফ্রিতে এত উপকার পাওয়ার জন্য নিয়ম করে মাছের চামড়া খান। শিশুদেরও এটি খাওয়ার অভ্যাস তৈরি করুন।
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

হাম বা হামের উপসর্গে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাঁরা বলেছেন, দেরিতে হাসপাতালে নিয়ে এলে অনেক ক্ষেত্রে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। ফলে মৃত্যুঝুঁকি বেড়ে যায়।
২ ঘণ্টা আগে
হাম শনাক্ত ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল; দুজন ঢাকা বিভাগে, একজন চট্টগ্রাম ও একজন বরিশাল বিভাগে। বাকি আট শিশু মৃত্যুবরণ করেছে হামের উপসর্গ নিয়ে।
৩ ঘণ্টা আগে
বন্ধুদের সঙ্গে আড্ডায় এক গ্লাস বিয়ার, দিনের শেষে একটু ওয়াইন বা কোনো উৎসবে গলা ভেজানো—এভাবে অ্যালকোহল গ্রহণ অনেকের কাছে স্বাভাবিক জীবনের অংশ। কিন্তু বিজ্ঞান বলছে, এই আপাত নিরীহ অভ্যাসই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং ক্যানসারসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়।
১ দিন আগে
ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে (মোবাইল, টিভি, ট্যাব বা কম্পিউটার) তাকিয়ে থাকে। আর অতিরিক্ত এই স্ক্রিন ব্যবহারের ফলে কমে যাচ্ছে শিশুদের ঘুম, সমস্যা দেখা দিচ্ছে চোখে, ওজন বাড়ছে, মাথাব্যথাসহ মানসিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব পড়ছে...
১ দিন আগে