আলোক হেলথ কেয়ার লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত হেমাটোলজি বা রক্তরোগ বিশ্লেষক মেশিন। সম্প্রতি এ বিষয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আলোক হেলথ কেয়ারের উদ্যোগে এবং বায়োটেক সার্ভিসেস ও সিসমেক্স, জাপানের সহযোগিতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। সেমিনারের বিষয় ছিল ‘স্বয়ংক্রিয় হেমাটোলজি বিশ্লেষক এক্সএন–৩০০০ সিরিজ এবং এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্লাড সেল মরফোলজি বিশ্লেষক ডিআই-৬০-এর সঙ্গে সমন্বিত সিস্টেম’।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। বিষয়ভিত্তিক বক্তব্য দেন এলভিস লি, ম্যানেজার, বিক্রয় ও বিতরণ, সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, প্রকৌশলী মো. রমজান আলী, সিইও এবং স্বত্বাধিকারী, বায়োটেক সার্ভিসেস, ড. মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, মেরিলিন বি বালিওয়াগ, ম্যানেজার, আঞ্চলিক মার্কেটিং (হেমাটোলজি), সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, ডা. থাইরজা লাউদামি দরমাদ, এসপিপিকে, পন্ডক ইন্দাহ হাসপাতাল, ইন্দোনেশিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শেখ সালাহউদ্দিন, পরিচালক, আলোক হাসপাতাল লিমিটেড।

এসব স্বাস্থ্যকেন্দ্রের বেতন-ভাতা, ওষুধ, চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নয় মাসের সম্ভাব্য পরিচালন ব্যয়ের জন্য অর্থ চাওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুর পাশাপাশি হামের উপসর্গে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২০ জন।
১ দিন আগে
ডব্লিউএইচও জানায়, বিশ্বের ২৬টি দেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যানসার। এসব দেশের অধিকাংশই সাব-সাহারান আফ্রিকা এবং দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেলানেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে অবস্থিত।
১ দিন আগে