Ajker Patrika

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, ৬ জনই ঢাকায়

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৬: ৪৭
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, ৬ জনই ঢাকায়
ছবি: ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ছয়জন মারা গেছে। এ ছাড়া, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে নিশ্চিত হামে ১৫৮ জন ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৪ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৪ জন, চট্টগ্রামে ১২১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত