Ajker Patrika

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে বসানো হবে তিনটি রিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে বসানো হবে তিনটি রিং
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। আজ রোববার বিকেলে তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে।

পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিবারের একজন সদস্য জানান, গতকাল শনিবার স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ে। সেগুলোতে স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, গতকাল শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত