Ajker Patrika

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২১: ০৭
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩০৬ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০১ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেটে একজন করে মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে নতুন করে ৮৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪ জনের শরীরে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৪ জন, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনের। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১১ হাজার ৩০৩ জন। একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ১১১ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত