প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় বেশির ভাগ নারীই নানা ধরনের জটিলতার সম্মুখীন হন। এই জটিলতার কারণে নারীদের হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যায়। গর্ভকালীন জটিলতা ও হৃদ্রোগের ঝুঁকির এই সম্পর্ক বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এবার সুইডেনের কারোলিন্সকা ইনস্টিটিউটের একটি নতুন গবেষণা বলছে, গর্ভাবস্থায় জটিলতা ভোগ করা নারীদের বোনদেরও এই ঝুঁকি অনেক বেশি, যদিও তারা গর্ভকালীন কোনো জটিলতার সম্মুখীন হয়নি।
এই গবেষণার ফলাফল নির্দেশ করে যে জিনগত এবং পরিবেশগত উপাদানগুলো গর্ভাবস্থায় জটিলতা ও হৃদ্রোগের ঝুঁকির মধ্যে সম্পর্ককে প্রভাবিত করতে পারে।
যেসব নারীরা গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যা বা জটিলতার সম্মুখীন হয়েছিলেন তাঁদের স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ এই গবেষণা করা হয়। পাশাপাশি এই নারীদের বোনদের স্বাস্থ্যও পর্যালোচনা করা হয়, যারা একই সময়ে সন্তান জন্ম দিয়েছিলেন, তবে তারা গর্ভাবস্থায় কোনো জটিলতায় সম্মুখীন হয়নি।
গবেষকেরা গর্ভাবস্থায় জটিলতা ভোগ করা নারীদের, তাঁদের বোনদের এবং একটি সম্পর্কহীন নিয়ন্ত্রণ গ্রুপের মধ্যে হৃদ্রোগের ঝুঁকি তুলনা করেছেন। গবেষণার ফলাফলে দেখা যায়, বোনদের মধ্যে হৃদ্রোগের ঝুঁকি প্রায় ৪০ শতাংশ বেশি ছিল, যদিও তাঁদের গর্ভাবস্থা ছিল জটিলতামুক্ত।
গবেষণার প্রধান লেখক, ক্যারোলিন্সকা ইনস্টিটিউটের মেডিসিন বিভাগের ডক্টর অংগলা ম্যানটেল বলেন, ‘আমাদের গবেষণা ফলাফল দেখায় যে গর্ভাবস্থায় জটিলতা ভোগের পর হৃদ্রোগের ঝুঁকি শুধু গর্ভাবস্থার ওপর নির্ভরশীল নয়, বরং এটি জিন এবং পরিবেশগত উপাদানগুলোর মাধ্যমে প্রভাবিত হতে পারে।’
এই গবেষণা ইঙ্গিত দেয় যে গর্ভাবস্থায় জটিলতা ভোগ করা নারীদের এবং তাঁদের বোনদের জন্য হৃদরোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে গুরুত্বপূর্ণ।
এই গবেষণা ইঙ্গিত দেয় যে, গর্ভাবস্থায় জটিলতা ভোগ করা নারীদের এবং তাঁদের বোনদের হৃদ্রোগের ঝুঁকি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট’ ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়ার পর এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগও তদন্ত করবে কমিটি। এর মধ্যে ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের
২০ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ১৬ জন।
২০ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৪৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনের শরীরে।
২০ ঘণ্টা আগে
দুপুরের পাতে দুই বাটি ভাত, একটু করে ডাল ও সবজি আর এক টুকরা মুরগির মাংস। খাবারের তালিকায় দৃশ্যত কোনো ঘাটতি নেই। কিন্তু মুখে তুলতেই আসবে হতাশা। মাংসের তরকারিতে স্বাদ নেই। ডাল যেন হলুদ গোলা পানি—তাতে ডালের দানা খুঁজে পাওয়া কঠিন। লাউ, পেঁপে কিংবা আলুর সবজিও বিস্বাদ।
১ দিন আগে