Ajker Patrika

এক দিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২১: ১৪
এক দিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ফাইল ছবি

দেশে গত এক দিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১৩-এ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২৮০ জনে।

আজ শুক্রবারের স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে দুজন ও বরিশাল বিভাগে চিকিৎসাধীন একজন মারা গেছে।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৬৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, বরিশালে ১৫৪, খুলনায় ১২২, রংপুরে ১০৫ ও ময়মনসিংহ বিভাগে ৬৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত