হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্তের তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে ঢাকায় দুজন ও সিলেটে একজন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫২৯ জন। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ জনের। এ নিয়ে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক ও খুলনায় একজন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন। এর মধ্যে ৬৬ জনের হাম শনাক্ত হয়েছে আর ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৮৬ জনের। একই সময় হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২।

বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে ক্লাস-পরীক্ষাসহ চিকিৎসাসেবা থেকে বিরত থেকে বিভিন্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি পালিত হয়...
১ ঘণ্টা আগে
নতুন এক বিস্তৃত গবেষণায় দেখা গেছে, অল্প মাত্রার অ্যালকোহল সেবনেও ১০ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষণায় ৮৪৩টি গবেষণা বিশ্লেষণ করে বলা হয়েছে, ক্যানসারের ক্ষেত্রে অ্যালকোহলের কোনো সম্পূর্ণ নিরাপদ মাত্রা নেই বলে ইঙ্গিত পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
দেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা কৃষিসহ পরিবেশগত সংকটের সঙ্গে স্থানীয় নারীদের প্রজনন স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকার প্রায় ৮৬ শতাংশ নারীই ‘পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি) নামের প্রজননতন্ত্রের সংক্রমণে ভুগছে...
২০ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ জন। এর মধ্যে ১১৭ জনের হাম শনাক্ত হয়েছে। আর ৯১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
১ দিন আগে