পুষ্টি
আমার বয়স ২৮ বছর। বিবাহিত। টানা অনেক দিন তলপেটে ব্যথা অনুভব করার পর ডাক্তারি পরীক্ষা করাই। জরায়ুর আশপাশে ইনফেকশন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অ্যান্টিবায়োটিক খাওয়া চলছে। খাওয়াদাওয়ায় কি কোনো পরিবর্তন আনতে হবে?
দিশা হালদার, ঢাকা
মিষ্টি-জাতীয় খাবার আপাতত খাবেন না। ফার্মেন্টেড ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খেতে হবে। এ ছাড়া প্রচুর পানি পান করতে হবে।
জাকিয়া নাজনীন
পুষ্টিবিদ ও হলিস্টিক লাইফস্টাইল মোডিফায়ার, ঢাকা
দাঁতের স্বাস্থ্য
দাঁতে ক্যাপ করালে তা কত দিন ঠিক থাকবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
যদি ভালো জায়গা থেকে রুট ক্যানেল করে ক্যাপ করান, তাহলে তা পাঁচ থেকে আট বছর থাকবে। কারণ সামনের দাঁতের ক্যাপে সাধারণত অ্যাস্থেটিক পারপাস বেশি থাকে, চাপ কম পড়ে। সে ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে, যেমন হাড়, পেয়ারার বিচি ইত্যাদি শক্ত জিনিস খাওয়া যাবে না।
লিউনা লুভাইনা ইসলাম, ডেনটিস্ট, ব্লুটুথ ডেন্টাল পয়েন্ট, ঢাকা
ত্বকের স্বাস্থ্য
আমার বয়স ২৭ বছর। ইদানীং আমার ত্বকে খুব সমস্যা দেখা দিচ্ছে। ত্বক খুব শুষ্ক হয়ে যাচ্ছে। মুখের ত্বক থেকে চামড়া ওঠে এবং পানি লাগলে জ্বলে। পেট্রোলিয়াম জেলি কিংবা ময়েশ্চারাইজার লাগালেও জ্বলে। আগে কখনো
এমন হয়নি। এ ক্ষেত্রে কী করণীয়?
রিমি, সিলেট
যাঁদের ত্বক শুষ্ক তাঁদের হঠাৎ করে এমন জ্বালাপোড়া হতে পারে। যাঁদের ত্বক স্বাভাবিক ও তৈলাক্ত তাঁদেরও এমন হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণেও এ ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় নতুন পণ্য বা মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করলেও সমস্যা হতে পারে। যেসব পণ্যে ত্বক শুষ্ক করার উপাদান ব্যবহার করা হয়, সেই সব পণ্য ব্যবহার করলেও ত্বক জ্বালা করতে পারে।
সে ক্ষেত্রে গরম পানি ও খুব ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া যাবে না। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে মুখ ধুতে হবে। ফেস ক্লিনজারের ক্ষেত্রে দেখবেন যেন তাতে ওটমিল, ক্যামোমাইল এক্সট্রাক্ট থাকে। সেসব উপাদান সুথিং ও রিপেয়ারিং ইফেক্ট দেবে। ময়েশ্চারাইজার ব্যবহারের আগে দেখবেন ময়েশ্চারাইজারের উপাদান হিসেবে পানি, সেমাইড, লিপিড ও হায়ালোনিক অ্যাসিড আছে কি না। জিংকযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যেতে পারে।
তাওহীদা রহমান ইরিন
চর্মরোগ বিশেষজ্ঞ
শিওর সেল মেডিকেল, ঢাকা

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২।
১৫ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণদের মধ্যে ক্যানসারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে, মিলেনিয়াল ও জেন-জেড প্রজন্মের মানুষ আগের প্রজন্মের তুলনায় জৈবিকভাবে (বায়োলজিক্যালি) দ্রুত বুড়িয়ে যাচ্ছেন আর এই দ্রুত বার্ধক্যই অল্প বয়সে ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৯৮ জনে। একই সময়ে ৮৯৩ জনের মধ্যে হামের উপসর্গ ও ৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
২ দিন আগে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আগামী রোববার (২৮ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই লক্ষ্যে আজ বৃহস্পতিবার নগর ভবনের অডিটরিয়ামে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভার আয়োজন করে ডিএসসিসি।
২ দিন আগে