
দেশের ৯২ শতাংশ মানুষই মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। মাত্র ৮ শতাংশ মানুষ এই সেবার আওতায় রয়েছে। আর বর্তমানে মানসিক সমস্যায় ভুগছেন দেশের ১৭ শতাংশ মানুষ। আজ রোববার মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ আয়োজিত এক ভার্চুয়াল সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সভাপতি ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান।
বর্তমানে দেশের মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরে মাহমুদুর রহমান বলেন, শুধুমাত্র মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করা যাবে না। এটা নিশ্চিত করতে হলে সমাজের বৈষম্য দূর করতে হবে। সামাজিক বৈষম্য মানসিক সমস্যার অন্যতম মূল কারণ।
তিনি আরও বলেন, শিশুদের সুস্থভাবে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। আমাদের প্রতিটা কমিউনিটি যেন মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত হয় সেটা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে দেশের মানুষ মানসিকভাবে সুস্থ থাকবে এবং তাদের কর্মস্পৃহা বাড়বে ৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, আমাদের দেশে মানসিক অসুখকে এখনো সিংহভাগ লোক ভৌতিক প্রভাব বলে মনে করে। মানসিক সমস্যা প্রতিরোধ করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম বলেন, করোনাকালেও আমরা বৈষম্য দেখতে পেয়েছি। কোনো দেশ বুস্টার ডোজ দিচ্ছে। আর কোনো দেশ টিকাই পাচ্ছে না।
আরও পড়ুন:

দেশে রোবোটিক সার্জারি চালু হওয়া চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, বিদেশে চিকিৎসা নেওয়ার অন্যতম কারণ দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থার ঘাটতি। তাই দেশের চিকিৎসাসেবার সক্ষমতা ও অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে...
৩ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪ ও রংপুরে ৩৪ জন
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
৪ ঘণ্টা আগে
তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাঁদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
১ দিন আগে