সঠিক খাদ্যাভ্যাস থাকা সত্ত্বেও রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। আবার কোনো খাবার খাওয়ার কিছুক্ষণ পর আবার ক্ষুধা লেগে যায়। এমন অবস্থা থেকে পরিত্রাণের সঠিক উপায় অনেকে খুঁজে ফিরছেন। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ফাইবার একটি ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করে। এটি হজমপ্রক্রিয়াকে ধীর করে দেয়, রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি রোধ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।
ফাইবার কেন চাবিকাঠি
ডায়েটারি ফাইবার হলো এমন এক ধরনের কার্বোহাইড্রেট, যা আমাদের শরীর পুরোপুরি হজম করতে পারে না। রিফাইন করা কার্বোহাইড্রেটের মতো এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় না; বরং এটি রক্তপ্রবাহে গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয়। সলিউবল বা দ্রবণীয় এবং ইনসলিউবল বা অদ্রবণীয়—এই দুই ধরনের ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ফাইবার গ্রহণ ইনসুলিন সেনসিটিভিটি বা ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব জরুরি।
শর্করা নিয়ন্ত্রণে শীতকালীন সবজি
রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে ফাইবারসমৃদ্ধ অনেক সবজি থাকলেও কয়েকটি সবজি সবচেয়ে ভালো কাজ করে।
ব্রকলি: প্রতি এক কাপ ব্রকলিতে প্রায় ২ দশমিক ২ গ্রাম ফাইবার থাকে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনে ভরপুর। ব্রকলিতে ক্যালরি খুব কম কিন্তু ফাইবার বেশি থাকায় এটি হজমপ্রক্রিয়া নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা স্থির রাখতে সহায়ক। ব্রকলির একটি বিশেষ গুণ হলো, এতে সালফোরাফেন নামক উপাদান রয়েছে, যা রক্তে শর্করা কমানোর ক্ষমতা রাখে। গবেষণায় দেখা গেছে, সালফোরাফেন সমৃদ্ধ ব্রকলির নির্যাস ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে অত্যন্ত কার্যকর। এই ভেষজ রাসায়নিক তখন উৎপন্ন হয়, যখন ব্রকলি কাটা কিংবা চিবানো হয়। এ ছাড়া রান্না করা ব্রকলির সঙ্গে সরিষার গুঁড়া যোগ করলে এর গুণাগুণ আরও বাড়ে।
মটরশুঁটি: এক কাপ রান্না করা মটরশুঁটিতে প্রায় ৮ দশমিক ৮ গ্রাম ফাইবার থাকে। এটি খুব ধীরগতিতে হজম হয়, ফলে খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ে না। এটি খাবারের প্রাকৃতিক মিষ্টির স্বাদ যোগ করলেও গ্লুকোজের মাত্রা স্বাভাবিকভাবে রাখে।
শিম: শিম ও ডালজাতীয় খাবার যেমন; মসুর ডাল ও ছোলায় ম্যাগনেশিয়াম, প্রোটিন এবং ফাইবারে ভরপুর। এগুলো বিশেষ করে সলিউবল ফাইবার এবং রেজিস্ট্যান্ট স্টার্চ সমৃদ্ধ, যা হজমপ্রক্রিয়াকে ধীর করে দেয় এবং খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
সূত্র: হেলথ লাইন, হেলথ শর্টস

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক...
২ দিন আগে
দেশে সরকারি চিকিৎসকদের ৭৫ শতাংশই শহরে এবং বাকি ২৫ শতাংশ গ্রামে সেবা দেন। নার্স, স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য খাতের অন্যান্য জনবলের চিত্রও অনেকটা একই। অথচ দেশের জনসংখ্যার মাত্র ৩৮ শতাংশের বসবাস শহরে। আবার চিকিৎসকের সঙ্গে অন্যান্য স্বাস্থ্য জনবলের অনুপাতও ঠিক নেই।
৪ দিন আগে
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ কিডনি রোগে আক্রান্ত। এ সংখ্যা ২ কোটির বেশি হতে পারে। প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। পবিত্র রমজান মাসে কিডনি রোগীরা রোজা রাখার সময় সমস্যা অনুভব করলে অবশ্যই তাঁদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৫ দিন আগে
দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতার ও সেহরির মাধ্যমে আমরা শরীরে শক্তি ফিরে পাই। কিন্তু অসচেতনতা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এ মাসেই সাধারণ মানুষের মধ্যে পেটের পীড়া কিংবা ফুড পয়জনিংয়ের প্রকোপ বেশি দেখা যায়। অনেকে আছেন, যাঁরা শুধু ইফতারে ভাজাপোড়া কিংবা বাইরের খোলা খাবার খেয়ে তীব্র পেটব্যথা...
৫ দিন আগে