আমাদের দেশে ছয়টি ঋতু থাকলেও গরম ও শীত—এ দুই ঋতুরই প্রাধান্য বেশি। গরমকালে বাতের ব্যথা থাকলেও মানুষকে খুব একটা কাবু করতে পারে না; কিন্তু শীতে কাবু করে ফেলে অনেক বেশি। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতব্যথার কষ্টও বাড়তে থাকে।
সাধারণত নারীরা ৪০ আর পুরুষেরা ৫০ বছর পর জয়েন্টের সমস্যায় পড়েন। দেশের পঞ্চাশোর্ধ্ব জনসংখ্যার ৬৫ ভাগ ব্যথার সমস্যায় ভোগেন; বিশেষ করে যেসব জয়েন্ট শরীরের ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয়; যেমন ঘাড়, কোমর, কাঁধের জয়েন্ট এবং হাঁটু।
কারণ
বাতের ব্যথার ৯০ শতাংশ হচ্ছে মেকানিক্যাল সমস্যা। অর্থাৎ মেরুদণ্ডের মাংসপেশি ও লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া, দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্কে সমস্যা, কশেরুকার অবস্থানের পরিবর্তন। অন্যান্য কারণের মধ্যে বয়স হলে হাড় ও জোড়ার ক্ষয় বা বৃদ্ধি, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, বারসাইটিস, টেন্ডিনাইটিস, স্নায়বিক রোগ, টিউমার, ক্যানসার, মাংসপেশির রোগ, শরীরে ইউরিক অ্যাসিড
বেড়ে গেলে, অপুষ্টির সমস্যা, শরীরের অতিরিক্ত ওজন ইত্যাদি। শিশুদের ক্ষেত্রে খেলাধুলার অভাব, ফাস্ট ফুড ও ভেজাল খাদ্যের কারণে তৈরি হওয়া পুষ্টির অভাবে এ সমস্যা দিন দিন বাড়ছে।
ব্যথা দূর করতে যা করবেন
ডা. মো. সফিউল্ল্যাহ প্রধান, ফিজিওথেরাপি, ডিজঅ্যাবিলিটিস ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট
কনসালট্যান্ট (ডিপিআরসি), শ্যামলী, ঢাকা

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এতে করে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ১১২ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে...
১ ঘণ্টা আগে
হামে মৃত্যু থামছেই না। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনজন ও সিলেটে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১ জনে...
২ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
১ দিন আগে
ছয় মাসের অন্তঃসত্ত্বা তরী। নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করেন। তবে ইদানীং কিছু বিষয় নিয়ে বেশ সমস্যায় পড়ছেন তিনি। রান্নাঘরে গিয়ে কেন গিয়েছিলেন, মনে পড়ছে না। কাউকে কল দিতে ফোন হাতে নিয়েছেন, কিন্তু মনে পড়ছে না কাকে কল দেবেন। কিছু খুঁজতে পাশের ঘরে গেছেন, সেখানে গিয়ে ভুলে গেছেন, কী খুঁজতে এসেছেন।
১ দিন আগে