অনেকের ধারণা, ডায়াবেটিস শুধু বয়স্কদের হয়। বর্তমানে তরুণ-তরুণীরাও আশঙ্কাজনক ডায়াবেটিস কিংবা প্রি-ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন। ডায়াবেটিস শুধু স্বাস্থ্যের ক্ষতি করে না, পাশাপাশি মৃত্যুঝুঁকিও বাড়ায়।
ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকে। এগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস শনাক্ত না হওয়া, দীর্ঘ সময় শরীরে প্রি-ডায়াবেটিস থাকা, ডায়াবেটিসের বংশগত ইতিহাস ইত্যাদি। তবে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ডায়াবেটিস প্রতিরোধ
করা যায় সহজে; যেমন ওজন কমানো, জীবনযাপন উন্নত করা, ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া।
অপ্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস হওয়ার কারণ অনেক। সেগুলোর মধ্যে রয়েছে স্থূলতার হার বেড়ে যাওয়া। এর মূল কারণ নিয়মিত ফাস্ট ফুড খাওয়া। এতে পেট ভরলেও পুষ্টির ঘাটতি থেকে যায়। ফলে স্থূলতার পাশাপাশি শরীরে চর্বি ও রক্তচাপ বাড়ে। ফলে ডায়াবেটিসের আশঙ্কা তৈরি হয়।
অতিরিক্ত প্যাকেটজাত খাবার খাবার
এসব খাবারের মধ্যে জনপ্রিয় হলো চিপস, চানাচুর ও চকলেটজাতীয় খাবার, জুস, কার্বোনেটেড ড্রিংকস ইত্যাদি। এ ধরনের খাবারগুলোর ক্ষেত্রে চিনি, লবণ ও চর্বি থাকে। এগুলো ধীরে ধীরে তরুণ-তরুণীদের ডায়াবেটিসের দিকে নিয়ে যায়, যা বোঝা যায় না সহজে।
শর্করাজাতীয় খাবার বেশি খাওয়া
ভাত, রুটি, চিড়া বা মুড়ির মতো শর্করাজাতীয় খাবার অতিরিক্ত খেলে স্থূলতা বাড়ে। ফলে ডায়াবেটিসের আশঙ্কাও বাড়ে।
শারীরিক শক্তি ক্ষয় না করা
বিশেষত শহর এলাকায় শিশু-কিশোর বা তরুণ-তরুণীরা মাঠের অভাবে খেলাধুলা করতে পারেন না। রাত জেগে মোবাইল চালানো ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি এবং অপর্যাপ্ত ঘুম। ফলে স্থূলতা বাড়ে এবং হরমোনের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা দেখা দেয়। ফলে ডায়াবেটিসের আশঙ্কা বেড়ে যায়।
সুস্থ থাকতে যা করতে হবে
ডায়াবেটিসমুক্ত সুস্থ জীবনযাপনের জন্য তরুণ-তরুণীদের স্বাস্থ্যকর সুষম খাবার খাওয়া এবং হাঁটা, সাঁতার, সাইকেল চালানো বা দৌড়াতে। পাশাপাশি ধূমপান, তামাকজাত পণ্য ও অ্যালকোহল পরিহার করতে হবে এবং পর্যাপ্ত ঘুমানো দরকার।
লেখক: পুষ্টিবিদ ,রায়হান হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর

ছয় মাসের অন্তঃসত্ত্বা তরী। নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করেন। তবে ইদানীং কিছু বিষয় নিয়ে বেশ সমস্যায় পড়ছেন তিনি। রান্নাঘরে গিয়ে কেন গিয়েছিলেন, মনে পড়ছে না। কাউকে কল দিতে ফোন হাতে নিয়েছেন, কিন্তু মনে পড়ছে না কাকে কল দেবেন। কিছু খুঁজতে পাশের ঘরে গেছেন, সেখানে গিয়ে ভুলে গেছেন, কী খুঁজতে এসেছেন।
৩ ঘণ্টা আগে
হামের পাশাপাশি দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
১ দিন আগে
ডেঙ্গু রোগীর জ্বর ভালো হয়ে গেলেও তাঁকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া যাবে না। জ্বর কমার পর ডেঙ্গুর একটি পর্যায়ে রক্তের প্লাজমা লিকেজ হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য ডেঙ্গু রোগীদের অন্তত চার দিন পর্যবেক্ষণে রাখতে হবে। প্রয়োজনে হাসপাতালের গেট বন্ধ রেখে নিরাপত্তাকর্মী নিয়োগ করে রোগীদের পর্যবেক্ষণে রাখার নির্দেশনা
১ দিন আগে
সারা দেশে মানসম্মত ডেঙ্গু চিকিৎসায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক ও চিকিৎসকদের পরিচালনায় একযোগে ৪০টি জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে জরুরি ভিত্তিতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
১ দিন আগে