
স্ট্রোক বলতে আমরা সাধারণত জানি, মুখ বা শরীরের নড়াচড়া হারানোর ক্ষমতা হ্রাস পাওয়া। কিন্তু এসব লক্ষণ না থাকার পরও কোনো কোনো মানুষের স্ট্রোক হতে পারে। এ ধরনের স্ট্রোক চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সাইলেন্ট বা নীরব স্ট্রোক।
সাইলেন্ট স্ট্রোক ঘটে যখন মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। এর ফলে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটে এবং প্রক্রিয়াটিতে কিছু মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়। এর স্পষ্ট লক্ষণ দেখা যায় না। কিন্তু এগুলো মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশের দীর্ঘস্থায়ী ক্ষতি করে দেয়।
দেখা গেছে, একজন ব্যক্তির উচ্চ রক্তচাপ বা অনিয়মিত হৃৎস্পন্দন থাকলে স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায়। সাইলেন্ট স্ট্রোক শনাক্ত করা কঠিন। কারণ, এটি আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কের এমন একটি অংশে রক্ত সরবরাহ ব্যাহত করে, যা কথা বলা বা চলাফেরার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোকে নিয়ন্ত্রণ করে না। যদি একজন ব্যক্তির এক বা একাধিক সাইলেন্ট স্ট্রোক থাকে, তবে তিনি চিন্তাভাবনা এবং স্মৃতিশক্তির সমস্যায় ভুগতে পারেন। এটি আরও গুরুতর স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়।
লক্ষণ
জ্ঞানের দক্ষতায় ব্যাঘাত ঘটে; পেশি, বিশেষ করে মূত্রাশয়ের অস্থায়ী নড়াচড়ায় প্রভাব পড়ে। এ ছাড়া শারীরিক ভারসাম্যের ব্যাঘাত ঘটে, মনমেজাজ পরিবর্তন হয়, ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে, শারীরিক শক্তি হ্রাস পায়, দৃষ্টিশক্তি কমে যায় এবং আক্রান্ত ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে যায়।
করণীয়
কেউ সাইলেন্ট স্ট্রোক অনুভব করলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে মস্তিষ্কের অস্বাভাবিকতা হয়েছে কি না, বোঝার জন্য এমআরআই বা সিটি স্ক্যানের মতো পরীক্ষা করাতে পারেন। যদি সাইলেন্ট স্ট্রোক হয়েছে, এটা পরীক্ষার মাধ্যমে জানা যায়, তবে চিকিৎসকের পরামর্শে ওষুধ, জীবনযাত্রার পরিবর্তন বা ফিজিওথেরাপি নিতে পারেন। এ ছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর সুষম খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে। শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে। ধূমপান স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই ধূমপান পুরোপুরি বাদ দিতে হবে। এ ছাড়া নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকতে হবে। সাইলেন্ট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে পরিবারের সদস্যদের মানসিক সমর্থন দিতে হবে। দেখার মতো লক্ষণ না থাকলেও সুপারিশ করা চিকিৎসা পরামর্শ মেনে চলতে সহায়তা করতে হবে।
প্রতিকার
স্ট্রোকের ঝুঁকির কারণগুলো চিহ্নিত করে তার প্রতিকার করতে হবে। যেমন উচ্চ রক্তচাপ, ভাসকুলার ডিজিজ কিংবা ডায়াবেটিসের মতো রোগ স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ায়। তাই এসব রোগ থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা, রক্তের শর্করা নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখা স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। ধূমপানের কারণে সাইলেন্ট স্ট্রোক হতে পারে। ধূমপান ও অ্যালকোহল গ্রহণ বাদ দেওয়া ভালো।
পরামর্শ দিয়েছেন: অধ্যাপক ডা. এস এম জহিরুল হক চৌধুরী, অধ্যাপক, ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা

এক সময় যুক্তরাষ্ট্র থেকে প্রায় নির্মূল হয়ে যাওয়া হাম এখন দেশটির জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর সর্বশেষ তথ্য ও গবেষণায় দেখা গেছে, দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে।
৩৪ মিনিট আগে
দেশে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। বছরে দুবার এই ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও গত দুই বছরে হয়েছে দুবার। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে, ২০২৪ সালের জুন পর্যন্ত কৌশলগত পরিকল্পনা বা ওপির মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল কেনা ও বিতরণ হতো।
১০ ঘণ্টা আগে
ছয় মাসের কম বয়সী শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক বলে জানিয়েছেন শিশু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এ বয়সে হামে আক্রান্ত হওয়া তুলনামূলকভাবে বিরল হলেও সম্প্রতি এমন ঘটনা বাড়ছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে মায়ের শরীর থেকে পাওয়া রোগ প্রতিরোধক্ষমতা শিশুর মধ্যে যথাযথভাবে সঞ্চারিত
১৫ ঘণ্টা আগে
সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। তাদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১৫ জন, বরিশালে পাঁচজন, চট্টগ্রাম ও রাজশাহীতে তিনজন করে ছয়জন এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।
১৭ ঘণ্টা আগে