রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সফলভাবে ১০০ তম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) সম্পন্ন হয়েছে। সোমবার (১১ মার্চ) এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের কো–অর্ডিনেটর ও সিনিয়র কনসালট্যান্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, ‘ডেডিকেটেড বিএমটি ইউনিট ও লিউকোমিয়া ইউনিট সংবলিত এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন ধরনের লিউকোমিয়া মোকাবিলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। এখানে ফুল ম্যাচ ও হাফ ম্যাচ (হ্যাপলো) পদ্ধতিতে অটোলগাস ও অ্যালোজেনিক অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। সেই সঙ্গে হসপিটালটিতে একটি স্টেম সেল প্রক্রিয়াকরণ ল্যাব, ক্রায়োপ্রিজারভেশন ফ্যাসিলিটি, আউটপেশেন্ট ও ইনপেশেন্ট প্রসিডিউর রুম, দ্রুত ও সঠিক রোগ নির্ণয়ে ইন–হাউস মলিকিউলার ডায়াগনস্টিক ফ্যাসিলিটি, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহসহ বিএমটি শয্যা, হেপা ফিল্টার এবং রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফিকেশনের মতো ব্যবস্থা রয়েছে। বিএমটি এমন একটি ঝুঁকিপূর্ণ চিকিৎসা পদ্ধতি যেখানে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাই এর বাস্তবায়ন আমাদের কাছে একটি বড় সাফল্য। শতকের ঘর পূর্ণ করতে পেরে আমরা আনন্দিত।’
এভারকেয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদীপ চাস্কার বলেন, ‘দেশের মানুষের সেবায় আমরাই প্রথম হাসপাতাল সেখানে বিএমটির অত্যাধুনিক, প্রয়োজনীয় ও উন্নত যন্ত্রপাতি রয়েছে।’
হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা. আরিফ মাহমুদ বলেন, ‘আগে রোগীদের বিএমটির জন্য দেশের বাইরে যেতে হতো। আমাদের বিএমটি চিকিৎসায় সাফল্যের হার উন্নত দেশের মতোই। একটি সম্পূর্ণ সজ্জিত লিউকোমিয়া ইউনিট, বিএমটি ইউনিট ও সুচিকিৎসা পরিকল্পনা আমাদের ক্যানসারে জীবন হারানোর ভয়ের সঙ্গে লড়াইরত আরও অনেক রোগীদের সাহায্য করবে।’

দেশে এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৩৯ জন মারা গেছে। আর হামে মারা গেছে ৯৬ জন।
১ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৫৭ জন। এর মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত ৯ হাজার ৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ জনের। এর মধ্যে চলতি মাসে ২৯ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর এবং হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত এই দুটি যন্ত্রের মান পরীক্ষা, ক্লিনিক্যাল ট্রায়াল ও বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
২ দিন আগে