মনে করা হয় হৃদ্রোগ প্রধানত পুরুষের রোগ। কিন্তু এ রোগ যে নারীদের মধ্যেও প্রবল হতে পারে, তার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। পরিসংখ্যান বলছে, আমেরিকায় ৪৪ মিলিয়ন বা প্রায় ৪ কোটি ৪০ লাখ নারী হৃদ্রোগে আক্রান্ত। এর মধ্যে ৯০ শতাংশ নারী হৃদ্রোগের এক বা একাধিক ঝুঁকির মধ্যে আছেন। সে দেশে চারজন নারীর মধ্যে একজনের মৃত্যু হয় হৃদ্রোগে। তবে সুখবর হলো, জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমে ৮০ শতাংশ ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য। এ ছাড়া সচেতনতা বাড়লে একে আগেই চিনে ফেলা সহজ।
নারীদের হৃদ্রোগ আগে চিহ্নিত হয় না। কারণ-
নারীদের ক্ষেত্রে হার্টের রোগ পুরুষের থেকে কিছুটা ভিন্ন।
নারীদের জানা ঝুঁকিগুলো হলো: ডায়াবেটিস, উচ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, নিষ্ক্রিয় জীবন, ধূমপান, স্থুলতা।
নারীদের অন্যান্য ঝুঁকি: ঋতুবন্ধ বা মেনোপজ, মানসিক স্ট্রেস ও বিষণ্নতা, গর্ভধারণে জটিলতা।
অস্বস্তি
সুস্থ থাকার প্রথম ধাপ
স্ক্রিনিং করানো: সমস্যা হলে বা না-হলেও একটি বয়স পর শারীরিক পরীক্ষার সূচি মেনে স্ক্রিনিং করুন।
আদর্শ মান জেনে নিন: রক্তের চাপ, রক্তের গ্লুকোজ, বিএমআই, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলোর আদর্শ মান বজায় আছে কি না, জেনে নিন
নিজের ঝুঁকি নিয়ন্ত্রণ করুন: ধূমপান বা তামাক সেবনের অভ্যাস থাকলে ছাড়ুন, শরীরচর্চা করুন, স্বাস্থ্যকর খাবার খান।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকর কে দেখতে গিয়ে এ কথা জানান।
১৫ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আট শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের।
২১ ঘণ্টা আগে
আট বছর বয়সী মোহাম্মদ আমিনের মৃত্যুর দৃশ্যটি তার মা সুঘরার স্মৃতিতে আজও দগদগে। প্রচণ্ড জ্বরে যখন আমিনের শরীর পুড়ছিল, সে বৃষ্টির মধ্যে গিয়ে শুয়ে থাকতে চাইত। ‘ফুটন্ত তেলে ফেলে দেওয়া মাছের মতো’ যন্ত্রণায় ছটফট করত। মৃত্যুর ঠিক আগমুহূর্তে ধরা পড়ে, আমিন এইচআইভি পজিটিভ।
১ দিন আগে
সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ শিশুর। তাদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১৭টি, বরিশালে পাঁচ, চট্টগ্রাম ও রাজশাহীতে তিনটি করে ছয়টি এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২ দিন আগে