প্রশ্ন আমার বয়স ২৪ বছর। এক মাস ধরে পায়ের আঙুলের ওপরের দিকে অনেক বেশি চুলকায়। ঘুমের ঘোরে অনেক বেশি করি এ কাজ। চুলকানোর পর নেবানল পাউডার কিংবা ক্রিম লাগালেই কিছুক্ষণ পর জায়গাটা শুকিয়ে চামড়া শক্ত হয়ে ফেটে ফেটে যায়। তখন আরও বেশি কষ্ট হয়। কয়েক দিন ধরে দেখছি, একটি আঙুল বেঁকে যাচ্ছে। এ অবস্থায় কী করতে হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, যশোর
শরীরের অন্য কোনো জায়গায় চুলকানি আছে কি না, উল্লেখ করেননি। আঙুল বেঁকে যাচ্ছে অর্থ কি আঙুলের কোনো গিরা বা জয়েন্টে সমস্যা হচ্ছে? দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখাতে পারেন। আমাদের শরীরের কিছু কিছু রোগ আছে, যেগুলো মূলত জয়েন্টের সমস্যা থেকে তৈরি হয়। কিন্তু প্রকাশ পায় কিছু চর্ম সমস্যার মাধ্যমে। তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শমতো চলুন।
প্রশ্ন ইদানীং রাতে আমার নিশ্বাস নিতে কষ্ট হয়। ডায়াবেটিসের কারণে একটি ডায়েট করি। এতে আমার অন্য কোনো সমস্যাই হচ্ছে না। মাঝে মাঝে মনে হয় বুকের পাঁজর
ভেতরে ঢুকে যাচ্ছে। মাঝরাতে মাঝে মাঝেই শ্বাসকষ্ট হচ্ছে। এ অবস্থায় কী করা উচিত। বয়স ৫৫ বছর এবং একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
আনিসুর রহমান, রংপুর
আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কি না, উল্লেখ করেননি। তা ছাড়া অন্য কোনো দীর্ঘমেয়াদি অসুখ, যেমন উচ্চ রক্তচাপ, হার্ট বা কিডনির অসুখ আগে থেকেই
আছে কি না, সেটাও জানা প্রয়োজন। ডায়াবেটিসের অন্যতম জটিলতা হলো, এই রোগ হার্টের রক্তনালিতে রক্ত চলাচল সীমিত করে দেয়। ফলে হার্টের কার্যক্রম স্বাভাবিকের চেয়ে কম হয়। আপনার যে সমস্যা হচ্ছে, একে চিকিৎসার পরিভাষায় বলে প্যারোক্সিসমাল নকটারনাল ডিসপোনিয়া বা সংক্ষেপে পিএনডি। এ ক্ষেত্রে রোগীদের রাতের বেলায় হঠাৎ দমবন্ধ অনুভূতি হয় এবং অক্সিজেন-স্বল্পতা অনুভব করে। আপনি অতিসত্বর একজন হৃদ্রোগ বা মেডিসিন বিশেষজ্ঞ দেখান।

বাংলাদেশে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৫ দশমিক ৫ শতাংশ বর্তমানে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচের মতো উদীয়মান তামাক ও নিকোটিনজাত পণ্য ব্যবহার করছেন। তরুণদের মধ্যে এসব পণ্যের বিস্তার রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক
১১ ঘণ্টা আগে
হামের প্রাদুর্ভাবের মধ্যেই সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম দশ দিনেই ৪২ জনের মৃত্যু হলো...
১৩ ঘণ্টা আগে
আমাদের সমাজে ভুড়ি বেড়ে যাওয়া বা পেটে চর্বি জমাকে প্রায়ই তথাকথিত আভিজাত্যের প্রতীক বলে আলোচনা করা হয় মজার ছলে। কিন্তু এটাই হতে পারে পুরুষের অন্যতম বিপদের কারণ। বয়স বাড়ার সঙ্গে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়ার যে ধারণা প্রচলিত, তা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে নতুন এক গবেষণা।
১৭ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৬ জন।
১ দিন আগে