মানবকল্যাণে আরও একধাপ এগিয়ে আলোক হেলথকেয়ার। সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে বৃহস্পতিবার বেনটেক্স অ্যাপারেলস লিমিটেডে (মিল্কভিটা রোড, পল্লবী-মিরপুর) এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পটি উদ্বোধন করেন বেনটেক্স অ্যাপারেলস লি. ও আলোক হেলথকেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উক্ত ক্যাম্পটি পরিচালনা করেন এন্ডোক্রাইনোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ মিজানুর রহমান এবং গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ফারহানা আক্তার। ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ১০টায় শুরু হয়ে বেলা ২টায় শেষ হয় এবং মোট ৮৭ জন রোগীকে সেবা প্রদান করা হয়।

দেশে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। বছরে দুবার এই ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও গত দুই বছরে হয়েছে দুবার। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে, ২০২৪ সালের জুন পর্যন্ত কৌশলগত পরিকল্পনা বা ওপির মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল কেনা ও বিতরণ হতো।
২ ঘণ্টা আগে
ছয় মাসের কম বয়সী শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক বলে জানিয়েছেন শিশু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এ বয়সে হামে আক্রান্ত হওয়া তুলনামূলকভাবে বিরল হলেও সম্প্রতি এমন ঘটনা বাড়ছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে মায়ের শরীর থেকে পাওয়া রোগ প্রতিরোধক্ষমতা শিশুর মধ্যে যথাযথভাবে সঞ্চারিত
৬ ঘণ্টা আগে
সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। তাদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১৫ জন, বরিশালে পাঁচজন, চট্টগ্রাম ও রাজশাহীতে তিনজন করে ছয়জন এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশি রোগীরা এখন থেকে থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসা সেবা নিতে পারবেন। ৫৫০ শয্যার এই মাল্টি-ডিসিপ্লিনারি হাসপাতালটি নিউজউইকের ‘ওয়ার্ল্ড বেস্ট হসপিটালস’ তালিকায় বিশ্বের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর একটি।
১২ ঘণ্টা আগে