দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭২ জনের। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ৯২০ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৭৬ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চারজন ঢাকা বিভাগের। আর একজন ময়মনসিংহ বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৩ হাজার ৯০৭ জন। একই সময়ে ৯৬ হাজার ৮৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৩ হাজার ২৬০ জন বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে—১৩ জন। আর জানুয়ারিতে দুই, ফ্রেবুয়ারিতে দুই ও মে মাসে একজনের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে অসময়ে মেনোপজ হওয়ার হার ৭ দশমিক ৫ শতাংশ, যা নিম্ন ও মধ্যম আয়ের অন্য দেশগুলোর সামগ্রিক গড় ৭ দশমিক ১ শতাংশের তুলনায় কিছুটা বেশি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই হার নেপালে ৭ দশমিক ৯, ভারতে ৮ এবং পাকিস্তানে ৫ দশমিক ৯ শতাংশ। এই ফল ইঙ্গিত করে, সময়ের আগে মেনোপজ পুরো দক্ষিণ এশিয়ার...
২০ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।
১ দিন আগে
আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পনাহীনভাবে কেনা ১৮ কোটি টাকা মূল্যের দুটি রেডিওথেরাপি মেশিন বর্তমানে ব্যবহার না হয়ে ভাঙারির পথে বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত না করেই এসব যন্ত্রপাতি আমদানি করা হয়েছিল।
২ দিন আগে