পুষ্টিগত কারণে ডায়াবেটিসের রোগীদের জন্য শুকনো ফল বা ড্রাই ফ্রুটস অনেক উপকারী। শুকনো ফলে আঁশ থাকে, যা চিনির শোষণকে ধীর করে দেয়। ফলে রক্তে শর্করা স্তরের বৃদ্ধি এড়ানো যায়। বিএমসি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ড্রাই ফ্রুটসে উপকারী চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ইনসুলিনের স্তর নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এ ছাড়া টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সহায়ক। তবে কোন ড্রাই ফ্রুটগুলো খাওয়া উচিত, সেসব নির্বাচন করার সময় কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। এমন ফল নির্বাচন করা জরুরি, যেগুলোতে চিনি কম থাকে। যেমন বাদাম, আখরোট ও পিস্তাচিও। এগুলো অবশ্যই সুষম খাদ্যের অংশ হিসেবে পরিমিত খাওয়া উচিত।
কাঠবাদাম
ইউরোপীয় নিউট্রিশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, বাদাম ডায়াবেটিসের জন্য সেরা ড্রাই ফ্রুটসের মধ্যে একটি। এতে কম শর্করা এবং বেশি আঁশ থাকে। তাই এগুলো রক্তে শর্করার স্তর নিয়ন্ত্রণে রাখতে, হঠাৎ বৃদ্ধি কমাতে এবং রক্তপ্রবাহে গ্লুকোজের সুষম উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। তা ছাড়া বাদামে উপস্থিত ম্যাগনেশিয়াম শরীরের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে, কোষের মাধ্যমে গ্লুকোজ শোষণ বাড়াতে এবং সঠিকভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে।
আখরোট
ডায়াবেটিস মেটাবলিক রিসার্চ রিভিউ জার্নালে প্রকাশিত একটি গবেষণা জানাচ্ছে, আখরোটে ডায়াবেটিসের জন্য বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা আছে। এতে হৃৎপিণ্ডের জন্য স্বাস্থ্যকর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা প্রদাহ কমাতে এবং হৃদ্রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে। তা ছাড়া এর কম গ্লাইসেমিক ইনডেক্স রক্তপ্রবাহে গ্লুকোজের সুষম মাত্রা নিশ্চিত করে দ্রুত রক্তে শর্করার হার বৃদ্ধি এড়াতে পারে।
পেস্তাবাদাম
রিভিউ ডায়াবেটিক স্টাডিজ জার্নালে প্রকাশিত এক গবেষণায় প্রমাণিত হয়েছে, পেস্তাবাদাম ডায়াবেটিসে আক্রান্ত মানুষের উপকারে আসে। এটি প্রোটিন এবং ফাইবারে সমৃদ্ধ, যা রক্তে শর্করার স্তর নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রোটিন কার্বোহাইড্রেট শোষণ ধীর করে ইনসুলিনের স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে, আর ফাইবার হজমে সহায়ক এবং রক্তে শর্করা স্তরের দ্রুত বৃদ্ধি রোধ করে।
খেজুর
অন্যান্য শুকনা ফলের চেয়ে খেজুরে বেশি প্রাকৃতিক চিনি থাকে। তবে এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা গ্লুকোজ শোষণ কমিয়ে রক্তে শর্করা স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে। এগুলো পটাশিয়াম সমৃদ্ধ, যা স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সক্ষম। তবে খেজুর পরিমিত খাওয়া উচিত।
কিশমিশ
নিউট্রিশনাল সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী কিশমিশে প্রাকৃতিক চিনি থাকলেও একে পরিমিত পরিমাণে একটি সুষম ডায়াবেটিক ডায়েটের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এগুলোতে প্রচুর আঁশ থাকে, যা রক্তপ্রবাহে চিনির শোষণ ধীর করে এবং গ্লুকোজের স্তরে দ্রুত বৃদ্ধি প্রতিরোধ করে। তা ছাড়া এগুলো অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস, যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। তবে পরিমাণে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ, অতিরিক্ত খেলে শর্করার স্তর বেড়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৪৩৪ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩০৬ জন ও নিশ্চিত হাম রোগী ১২৮ জন।
১২ ঘণ্টা আগে
দেশে হামের প্রকোপ এখনো আশানুরূপভাবে স্থিতিশীল হয়নি। সংখ্যা ওঠানামা করলেও মৃত্যুর মিছিলও থেমে নেই। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, মে মাসের শুরুর কয়েক দিনে আক্রান্ত ও মৃত্যুর সবকটি সূচক সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। এর ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, হামের সামগ্রিক চিত্র এখনো উদ্বেগজনক।
১ দিন আগে
ঈদের আমেজে নানা পদের মুখরোচক খাবার খাওয়া হবে। সঙ্গে হঠাৎ গরম এবং হঠাৎ ঠান্ডা আবহাওয়া। এই কারণে অনেকের রক্তচাপ কিংবা ব্লাড প্রেশার হুট করে বেড়ে যেতে পারে।
১ দিন আগে
দেশে হামের প্রাদুর্ভাব কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হাম এবং হামের বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৫১২ শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
২ দিন আগে