
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে একজন শীর্ণদেহী বৃদ্ধ ব্যক্তির ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তাঁর বয়স ৩০৯ বছর। গত ২১ নভেম্বর টিকটকে প্রচারিত ভিডিওটি আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩৬ লাখ বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ৩ লাখ ৭৬ হাজার। এটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার বার, মন্তব্য পড়েছে ২৮ হাজারের বেশি। এসব মন্তব্যে সৃষ্টিকর্তার প্রশংসা করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, টিকটকে প্রচারিত বয়োবৃদ্ধ ব্যক্তিটির বয়স ৩০৯ বছর নয়। তার প্রকৃত বয়স ছিল ১০৯ বছর এবং তিনি ২০২২ সালের মার্চ মাসে মারা গিয়েছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে বৌদ্ধ বিষয়ক জার্নাল বুড্ডিস্ট ডোর গ্লোবালে ২০২২ সালের ৮ এপ্রিল এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান বয়োবৃদ্ধ ব্যক্তিটির নাম লুয়াং ফো ইয়াই। তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে মারা যান।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২২ সালে ইন্টারনেটে লুয়াং ফো ইয়াইয়ের বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেসব ভিডিওর কোথাও কোথাও তাকে ১৬৩ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু, আবার কোথাও কোথাও ৩৯৯ বছর বয়সী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওগুলো টিকটকে প্রচার করেছিলেন তাঁর নাতনি আউ আউয়ারে। সে সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০২২ সালের ৩ মে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। লুয়াং ফো ইয়াইয়ের প্রপৌত্রী সরন্যা খিয়েউইলাই এএফপিকে বলেন, লুয়াং ফো ইয়াই ১০৯ বছর বয়সে ২০২২ সালের ২২ মার্চ মারা যান।
সিদ্ধান্ত
ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, টিকটকে ৩০৯ বছর বয়স দাবি করে যে ব্যক্তির ভিডিও প্রচার করা হচ্ছে, তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; যিনি বর্তমানে বেঁচে নেই। ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে তিনি পরলোকগত হন।

‘যদি কেউ পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের নামে মামলা করে, তাহলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের নামে আমি মামলা করব’—এনসিপি নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
‘গণভোটের রায় না মানলে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র, বিএনপির উচিত হবে সময় থাকতে মেনে নেওয়া’—এই বক্তব্য আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলমের দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে তাঁর ছবিও ব্যবহার করা হয়েছে।
১ দিন আগে
‘বিএনপি নামক দলটিকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো’— জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হান্নান মাসউদের এমন উদ্ধৃতি দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিকে অনেক ব্যবহারকারী সত্য মনে করে শেয়ার করেছেন, আবার কেউ কেউ এমন মন্ত্যবের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
১ দিন আগে
‘খুঁটিতে বেঁধে ছাত্রলীগ নেতাকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন’—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্যাতনের শিকার ব্যক্তি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পিয়াল মোল্লা।
২ দিন আগে